কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

এবার হরতালের ডাক মুক্তিযোদ্ধা পরিবার-বস্তিবাসীর 

মিছিলে মুক্তিযোদ্ধা পরিবার-বস্তিবাসীরা। ছবি : সংগৃহীত 
মিছিলে মুক্তিযোদ্ধা পরিবার-বস্তিবাসীরা। ছবি : সংগৃহীত 

রাজধানীর কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায় এবং মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহারের দাবিতে এবার ঢাকায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা। আগামী ১০ দিনের মধ্যে এ দুই দাবি মানা না হলে আগামী ২৮ সেপ্টেম্বর এ কর্মসূচি পালন করবে তারা।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দাবি আদায়ে বিভিন্ন জায়গায় স্মারকলিপি প্রদান শেষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. আব্দুর রহিম এই কর্মসূচি ঘোষণা করেন। রাতে আন্দোলনকারীদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দুই দফা দাবিতে গত ৯ আগস্ট থেকে টানা ৩৮ দিন যাবত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা। এরই ধারাবাহিকতায় আজ (সোমবার) জাতীয় প্রেস ক্লাব, দোয়েল চত্বর, বিজয়নগর পানির ট্যাংকি ও রায়সা বাজার মোড় থেকে মিছিল নিয়ে পর্যায়ক্রমে দুর্নীতি দমন কমিশন-দুদক, ভূমি উপদেষ্টা ও ঢাকা জেলা প্রশাসক (ডিসি) সহ বিএনপি ও জামায়াতে ইসলামী বরাবর স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। দাবি আদায় ও বাস্তবায়নে সমর্থন ও সহযোগিতা চেয়ে দল দুটির কাছে এই স্মারকলিপি দেয়া হয় বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

স্মারকলিপি প্রদান শেষে আব্দুর রহিম বলেন, দুই দফা দাবিতে তারা লাগাতার ৩৮ দিন যাবৎ আন্দোলন করছেন। কিন্তু এখন পর্যন্ত সরকার তাদের দাবি বাস্তবায়নের কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তাদের দুইবার সমাধানের আশ্বাস দিলেও কার্যত কোনো সমাধান হচ্ছে না। বিগত আওয়ামী সরকারের কাছেও বারবার দাবি দুটির সমাধান চেয়েও তারা সমাধান পাননি। আজ এক বছর অতিবাহিত হলেও অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত তাদের দাবি মেনে নিচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক। উল্টো পুলিশ দিয়ে তাদের আন্দোলন দমানোর চেষ্টা করছে সরকার।

দাবি আদায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির পাশাপাশি প্রতিদিন সন্ধ্যা সাতটায় মোমবাতি মিছিলও নিয়মিত চলবে বলে জানান তিনি। এ সময় অবিলম্বে দুই দফা দাবি মেনে নেয়ার জন্য আবারো অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান আব্দুর রহিম।

এ সময় অ্যাডভোকেট নূরতাজ আরা ঐশী, অ্যাডভোকেট জিয়াউর রহমান, দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটির মহাসচিব সরোয়ার ওয়াদুদ চৌধুরীসহ বস্তিবাসীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১০

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১১

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১২

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৩

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৬

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৯

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

২০
X