স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপে ওমানকে ৪২ রানে উড়িয়ে দিল আমিরাত

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার এশিয়া কাপের গ্রুপ ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ও আলিশান শরাফুর ঝড়ো অর্ধশতক আর জুনায়েদ সিদ্দিকীর বিধ্বংসী বোলিংয়ে তারা ৪২ রানে হারিয়েছে ওমানকে।

প্রথমে ব্যাট করে ইউএই তোলে ২০ ওভারে ৫ উইকেটে ১৭২ রান। ওপেনার ওয়াসিম-শরাফু উদ্বোধনী জুটিতেই করেন ৮১ রান। শরাফু ৩৮ বলে ৫১ রানের ইনিংস খেলেন, আর ওয়াসিম খেলেন অধিনায়কোচিত ৬৯ রানের ইনিংস, যা তার ২৪তম টি–টোয়েন্টি অর্ধশতক। এই ইনিংসেই তিনি প্রথম এমিরাতি ব্যাটার হিসেবে পেরিয়ে যান ৩ হাজার আন্তর্জাতিক টি–টোয়েন্টি রানের মাইলফলক। শেষদিকে হারশিত কৌশিকের ৮ বলে ১৯ রানের ঝোড়ো ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করায় ইউএই।

জয়ের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ভেঙে পড়ে ওমানের টপ অর্ডার। জুনায়েদ প্রথম ওভারেই ফেরান আমির কালিমকে। নিজের পরের ওভারে তিনি সাজঘরে পাঠান ওমান অধিনায়ক যতীন্দ্র সিংকে (১০ বলে ২০)। এরপর হায়দার আলী ও মোহাম্মদ রোহিদের আঘাতে পাওয়ারপ্লের মধ্যেই ওমান হারায় ৫ উইকেট।

মাঝে আরিয়ান বিষ্ট (২৪) ও ভিনায়ক শুক্লা (২০) কিছুটা প্রতিরোধ গড়লেও জাওয়াদুল্লাহ সেই জুটি ভেঙে দেন। এরপর আবারও জুনায়েদের আগুনঝরা স্পেল—একই ওভারে শুক্লা ও হাসনাইন শাহকে ফেরান তিনি। ৪ উইকেট নিয়ে শেষ করেন ২৩ রানে।

অবশেষে ১৮.৪ ওভারে ১৩০ রানে গুটিয়ে যায় ওমান। ফলে ৪২ রানের দাপুটে জয় নিয়ে এশিয়া কাপে প্রথম সাফল্যের স্বাদ পায় আমিরাত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১০

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১১

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১২

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৩

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৪

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৫

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৬

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৭

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৮

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৯

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

২০
X