চবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

চাকসুর ভোটার তালিকায় এমফিল-পিএইচডির ৩৪৮ শিক্ষার্থী

চাকসু ভবন। ছবি : কালবেলা
চাকসু ভবন। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এমফিল ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত ৩৪৮ শিক্ষার্থী। একই সঙ্গে তারা প্রার্থী হওয়ারও সুযোগ পাচ্ছেন। এর মধ্যে এমফিল শিক্ষার্থী ২২২ জন এবং পিএইচডি শিক্ষার্থী ১২৬ জন।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা বিশ্লেষণে এমন তথ্য জানা গেছে।

তালিকায় বিশ্লেষণ করে দেখা গেছে, এমফিল-পিএইচডির সবচেয়ে বেশি শিক্ষার্থী রয়েছেন কলা ও মানববিদ্যা অনুষদে। এ অনুষদে এমফিল ১০৬ জন ও পিএইচডি ৬০ জন। শুধু আরবি বিভাগেই রয়েছেন এমফিলের ৫৯ জন ও পিএইচডির ৩১ জন শিক্ষার্থী।

ব্যবসায় প্রশাসন অনুষদে এমফিল ৪১ ও পিএইচডি ১৬ জন, বিজ্ঞান অনুষদে এমফিল ২০ ও পিএইচডি ২১ জন, সমাজবিজ্ঞান অনুষদে এমফিল ২২ ও পিএইচডি ১৫ জন এবং জীববিজ্ঞান অনুষদে এমফিল ১৭ ও পিএইচডি ৭ জন শিক্ষার্থী রয়েছেন। ইঞ্জিনিয়ারিং অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে এমফিল ১০ ও পিএইচডি ৫ জন। মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটে এমফিল ৬ ও পিএইচডি ২ জন শিক্ষার্থী রয়েছেন।

রোববার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনেই কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের মোট ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

উল্লেখ্য, এবারের চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৮টি এবং প্রতিটি হল সংসদের ১৬টি পদে ভোট হবে। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X