লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি গাড়ি নেই লালমাই এসিল্যান্ড অফিসে, ব্যাহত জনসেবা

লালমাই উপজেলা পরিষদ। ছবি : কালবেলা
লালমাই উপজেলা পরিষদ। ছবি : কালবেলা

প্রশাসনিক কার্যক্রম চালু হওয়ার সাত বছর পার হলেও কুমিল্লার লালমাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড অফিসের জন্য এখনো কোনো সরকারি গাড়ি বরাদ্দ দেওয়া হয়নি। ফলে ভূমি অফিসের পরিদর্শন, মোবাইল কোর্ট পরিচালনা, বাজার মনিটরিং, অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নানা সরকারি কার্যক্রমে ভাড়া করা গাড়ির ওপর নির্ভর করতে হচ্ছে এসিল্যান্ড অফিসকে। এতে করে সাধারণ নাগরিক সেবায় ভোগান্তি বাড়ছে।

২০১৭ সালে প্রতিষ্ঠিত কুমিল্লার ১৭তম উপজেলা লালমাই। ১৪৭.০৩ বর্গকিলোমিটার আয়তনের এ উপজেলার জনসংখ্যা প্রায় আড়াই লাখ। নামকরণ হয়েছে লালমাই পাহাড়ের নামানুসারে। ২০১৮ সালে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। তবে এত বছর পার হলেও উপজেলা ভূমি অফিসের জন্য কোনো সরকারি গাড়ি বরাদ্দ না থাকাটা অস্বাভাবিক বলে মনে করছেন স্থানীয় সুশীল সমাজ ও জনপ্রতিনিধিরা।

স্থানীয়রা জানান, লালমাই উপজেলা প্রতিষ্ঠার আট বছরেও এসিল্যান্ড অফিস সরকারি গাড়ি না পাওয়ার বিষয়টি দুঃখজনক। এটাও এক ধরনের অবহেলা। গুরুত্ব বিবেচনায় এই উপজেলার এসিল্যান্ড অফিসের জন্য সরকারি গাড়ি বরাদ্দ দেওয়া শুধু সময়ের দাবি নয়, নাগরিক সেবার ধারাবাহিকতা রক্ষার জন্যও জরুরি।

লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার বলেন, লালমাই একটি বিস্তীর্ণ উপজেলা। এখানে এসিল্যান্ডদের ভ্রাম্যমাণ আদালত, বাল্যবিয়ে প্রতিরোধ, সরকারি জমি উদ্ধার, মাদক ও দুর্নীতি প্রতিরোধ থেকে শুরু করে পাবলিক পরীক্ষা তদারকি পর্যন্ত করতে হয়। অথচ এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য তাদের কোনো সরকারি গাড়ি নেই। দীর্ঘদিন ধরে হাইস বা মাইক্রোবাস ভাড়া করে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এটি সময় ও অর্থের অপচয়। তাই দ্রুত সরকারি গাড়ি বরাদ্দ দেওয়া এখন সময়ের দাবি।

সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা বলেন, আমি মাত্র এক মাস হলো যোগদান করেছি। এসে জেনেছি এখানে এসিল্যান্ডের জন্য কোনো সরকারি গাড়ি নেই। ফলে জরুরি তদারকি ও পরিদর্শনের সময় ভাড়া গাড়ির ওপর নির্ভর করতে হচ্ছে। অনেক সময় এসব গাড়ি সঠিক সময়ে পাওয়া যায় না। সরকারি গাড়ি থাকলে ভূমি ব্যবস্থাপনার কাজগুলো আরও গতিশীলভাবে করা সম্ভব হতো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা কালবেলাকে বলেন, ভূমি অফিসের কাজ বেশিরভাগই মাঠনির্ভর। নামজারি, খাজনা আদায়, খাস জমি বন্দোবস্ত, উচ্ছেদ কার্যক্রম থেকে শুরু করে জনগণের জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি এসব কাজের জন্য এসিল্যান্ডকে নিয়মিত মাঠে যেতে হয়। সরকারি গাড়ি না থাকায় অনেক সময় ভাড়ার গাড়ি ব্যবহার করতে হচ্ছে, যা কার্যক্রমে গতি কমিয়ে দিচ্ছে।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম মশিউজ্জামান বলেন, আমরা যথাযথ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। দ্রুত এ সমস্যার সমাধান হবে বলে আশাবাদী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১০

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১১

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১২

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৩

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১৪

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৫

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৬

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৭

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৮

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৯

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

২০
X