কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিচারপতির উপস্থিতিতে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৯ জনের ভার্চুয়ালি হাজিরা  

জুনাইদ আহমেদ পলক, হাসানুল হক ইনু ও যাত্রাবাড়ী থানায়  সাবেক ওসি আবুল হাসান। ছবি : সংগৃহীত
জুনাইদ আহমেদ পলক, হাসানুল হক ইনু ও যাত্রাবাড়ী থানায়  সাবেক ওসি আবুল হাসান। ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে পৃথক চার থানার মামলায় হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেনের উপস্থিতিতে আওয়ামী লীগ সরকারের সাবেক ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৯ জনের ভার্চুয়ালি হাজিরা গ্রহণ করেছেন ঢাকার একটি আদালত।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এসব মামলায় কাশিমপুর এবং কেরানীগঞ্জ কারাগারে থেকে তাদের ভার্চুয়ালি হাজিরা নেওয়া হয়। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের এই তথ্য জানান।

ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন যারা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম, যাত্রাবাড়ী থানায় সাবেক ওসি আবুল হাসান, সাবেক ওসি মাজহারুল ইসলাম, পুলিশের কনস্টেবল শোয়াইবুর রহমান। তাদের মধ্য ৩ জন কাশিমপুর কারাগার, ৩ জন বিশেষ কেন্দ্রীয় কারাগার, ৩ জন কেন্দ্রীয় কারাগার থেকে ভার্চুয়ালি শুনানিতে অংশ নেন।

এদিন রাজধানীর যাত্রাবাড়ী, পল্টন, মিরপুর ও হাতিরঝিল থানার বিভিন্ন মামলায় আসামিদের হাজিরার জন্য দিন ধার্য ছিল৷ পরে আদালত ভার্চুয়ালি তাদের হাজিরা গ্রহণ করেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বলেন, দীর্ঘ দিন ধরে ঢাকার সিএমএম আদালতে ভার্চুয়ালি হাজির গ্রহণ করা হচ্ছে। এদিন হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারক আকরাম হোসেন ভার্চুয়ালি উপস্থিত থেকে তদারকি করেছেন। ভার্চুয়ালি হাজিরা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X