কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মারধরের মামলায় এএসপি নাজমুস সাকিবের বিরুদ্ধে সমন জারি 

এএসপি নাজমুস সাকিব। ছবি : সংগৃহীত
এএসপি নাজমুস সাকিব। ছবি : সংগৃহীত

মারধরের মামলায় কিশোরগঞ্জের ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুস সাকিবসহ চারজনের বিরুদ্ধে অপরাধ আমলে নিয়ে সমন জারি করেছেন আদালত।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত নারাজীর আবেদন শুনানি শেষে এ আদেশ দেন।

এ মামলার অন্য আসামিরা হলেন- সাকিবের বাবা মো. সফিউল্লাহ তালুকদার, মা খালেদা সুলতানা ও দুলা ভাই মো. ইব্রাহিম খলিল খান।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান বলেন, এই মামলায় সঠিকভাবে তদন্ত না হওয়ায় গত ৭ সেপ্টেম্বর নারাজির আবেদন করা হয়। ওইদিন আদালত ২১ সেপ্টেম্বর মেডিকেল কাগজপত্র দাখিল করতে বলেন। একইসঙ্গে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তা ১০ কার্য দিবসের মধ্যে আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিত হন এবং আমরা মেডিকেলের কাগজপত্র দাখিল করি। শুনানি শেষে আদালত নারাজীর আবেদন বিবেচনা করে ৩২৩/৫০৬/৩৪ ধারায় অপরাধ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ মুক্তা আক্তার নামে এক তরুণী ঢাকার আদালতে হত্যাচেষ্টার অভিযোগে মামলার করেন। ওইদিন আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্ত শেষে গত ৩ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই’র পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবুল মনজুর অভিযোগ সত্য প্রতীয়মান হয়নি মর্মে প্রতিবেদন দাখিল করেন।

মামলায় বলা হয়েছে, ২০২৩ সালে ফেসবুকে নাজমুস সাকিবের সঙ্গে ভুক্তভোগী মুক্তার পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সাকিব নিজের বিয়ে, স্ত্রী, সন্তানের বিষয়টি গোপন রেখে তার সঙ্গে বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক করতে থাকেন। তার কাছে থেকে পাঁচ লাখ টাকা ও দেড় লাখ টাকার উপহার গ্রহণ করেন। ২০২৩ সালের ১০ নভেম্বর ১৫ লাখ টাকা দেনমোহরে সাকিবের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। সাকিবের ৩য় বিয়ের কথা জানতে পেরে ২০২৫ সালের ২০ জানুয়ারি তার বাড়িতে যান। ওইদিন আসামিরা তার ওপর চড়াও হয়ে চড় থাপ্পড়, কিল ঘুষি মারেন। তাকে গলা টিপে হত্যাচেষ্টা করা হয়। মেরে তাকে বাসা থেকে বের করে প্রাণনাশের হুমকি দেয়া হয়। পরদিন তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা নেন। পরে ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি তাদের বাসায় গিয়ে ভুক্তভোগী তরুণী বিয়ের রেজিস্ট্রেশন দাবি করেন। তবে টাকা না দিলে রেজিস্ট্রেশন হবে না বলে জানান আসামিরা। ওইদিন তারা কোমরে ও পিঠে কিল ঘুষি ও লাথি মারে এবং বাসা থেকে বের দেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X