বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পদোন্নতির প্যানেলভুক্ত হলেন সহস্রাধিক বিচারক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সারাদেশের অধস্তন আদালতের সিনিয়র সহকারী জজ থেকে জেলা জজ পর্যন্ত বিভিন্ন পদমর্যাদার সহস্রাধিক বিচারককে পদোন্নতির প্যানেলভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেলে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে হাইকোর্ট বিভাগের সব বিচারপতির উপস্থিতিতে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র জানায়, ফুলকোর্ট সভায় ৩৪৫ অতিরিক্ত জেলা জজকে জেলা জজ পদে পদোন্নতির প্যানেলভুক্ত করার জন্য সুপারিশ উপস্থাপন করা হয়েছিল। কিন্তু বেশ কয়েকজন বিচারকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তদন্তাধীন থাকায় তাদের পদোন্নতির প্যানেলভুক্ত করা হয়নি। তবে এদের মধ্যে প্রায় তিনশজন বিচারক পদোন্নতির প্যানেলভুক্ত হয়েছেন বলে সভা সূত্রে জানা গেছে।

সূত্র আরও জানায়, সভায় ২০৭ যুগ্ম জেলা জজকে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতির প্যানেলভুক্ত করার জন্য সুপারিশ উত্থাপন করা হয়। এছাড়া মোট ৫টি ব্যাচের ৫৫১ সিনিয়র সহকারী জজকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতির প্যানেলভুক্ত করার সুপারিশ উত্থাপন করা হয়। এ দুটি পদের প্রায় সবাইকেই পদোন্নতির প্যানেলভুক্ত করা হয়েছে। প্যানেলভুক্ত এসব বিচারককে পরবর্তীতে ধাপে ধাপে পদোন্নতি ও পদায়নের জন্য সুপ্রিমকোর্টে প্রস্তাব প্রেরণ করবে আইন মন্ত্রণালয়। এরপর সুপ্রিমকোর্ট তাদের পদোন্নতি ও পদায়নের জন্য সুপারিশ করলে সে অনুযায়ী মন্ত্রণালয় থেকে গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর করা হবে।

সূত্র আরও জানায়, আলোচিত রেইনট্রি হোটেলের ধর্ষণ মামলায় আপিল বিভাগের আদেশ থাকা সত্ত্বেও এক আসামিকে জামিন দেওয়ার ঘটনায় বিচারিক ক্ষমতা হারানো জেলা জজ কামরুন্নাহারকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার বিষয়টি ফুলকোর্ট সভায় উত্থাপন করা হয়। কিন্তু ফুলকোর্ট সভায় এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি আপিল বিভাগের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০টির অধিক অ্যাজেন্ডা নিয়ে আলোচনা হয়। তবে, সময় স্বল্পতার কারণে সুপ্রিম কোর্টের বার্ষিক ক্যালেন্ডার অনুমোদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X