কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

নাশকতার দুই মামলায় আপিলে খালাস পেলেন যুবদল নেতা ইসহাক

যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। ছবি : সংগৃহীত
যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। ছবি : সংগৃহীত

রাজধানীর বংশাল ও কোতোয়ালি থানার পৃথক দুই নাশকতার মামলায় দণ্ডিত যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার আপিলে খালাস পেয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) ঢাকার ১৬তম মহানগর অতিরিক্ত বিচারক সেলিনা আক্তার আপিলের রায়ে তাকে খালাস দেন। আসামিপক্ষের আইনজীবী মো. মামুন মিয়া এ তথ্য জানান।

মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৫ অক্টোবর বংশাল থানার নাশকতার মামলায় ইসহাক সরকারের দণ্ডবিধির ১৪৩ ধারায় ছয় মাস ও ৩৫৩ ধারায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর আগে একই বছরের ৭ আগস্ট কোতোয়ালি থানার দুই বছরের কারাদণ্ড দেন আদালত। গত ৭ সেপ্টেম্বর এই দুই মামলায় আদালতে আত্মসমর্পণ করেন। ওইদিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে গত ২১ সেপ্টেম্বর আপিলের শর্তে জামিন পেয়ে কারামুক্ত হন। এই মামলায় আপিলে খালাস পেলেন তিনি।

দুই মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ১ অক্টোবর কোতোয়ালি থানাধীন এলাকায় অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুরসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ইসহাক সরকারসহ ৩৮ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ। এর আগে ২০১৩ সালের ২৯ অক্টোবর বংশাল থানাধীন এলাকায় ইসহাক সরকারের নেতৃত্বে গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। তখন আসামির গ্রেপ্তারে চেষ্টা করলে ইটপাটকেল, লাঠিসোটা নিয়ে আক্রমণ করে। এসময় তারা ককটেল বিস্ফোরণ করেন। এ ঘটনায় বংশাল থানায় মামলা করে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

১০

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১১

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১২

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

১৩

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১৪

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১৫

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৭

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৮

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৯

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

২০
X