চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে প্রাণ গেল যুবদল নেতার

নিহত আ জ ম সোহেল। ছবি : কালবেলা
নিহত আ জ ম সোহেল। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীতে লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কায় আ জ ম সোহেল (৪০) নামে প্রাইভেটকার আরোহীর মৃত্যু হয়েছে। তিনি নগরীর ইপিজেড থানা যুবদলের সাবেক সদস্য সচিব বলে জানা যায়।

শনিবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে নগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকায় আম্বিয়া পেট্রোল পাম্পের বিপরীত সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সোহেলের মৃত্যুর বিষয় চিকিৎসক উল্লেখ করেছেন বলে জানান ওসি।

সড়ক দুর্ঘটনায় আ জ ম সোহেলের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ গভীর শোক প্রকাশ করেছেন।

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা আহমেদ বলেন, রাত আনুমানিক ৩টার দিকে সম্ভবত উনি (সোহেল) পতেঙ্গা সি-বিচ এলাকা থেকে ফিরছিলেন। এ সময় তিনি নিজেই প্রাইভেটকার ড্রাইভ করছিলেন। কাটগড় এলাকায় সামনে থাকা একটি চলন্ত লরির পেছনে ধাক্কা দেয় প্রাইভেটকারটি। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে গাড়ি থেকে বের করে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X