কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৮ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ব্যবসার নামে অর্থ আত্মসাৎকারী রাজুর জামিন মেলেনি

জিল্লুর রহমান রাজু। ছবি : সংগৃহীত
জিল্লুর রহমান রাজু। ছবি : সংগৃহীত

ব্যবসার নামে প্রতারণার মাধ্যমে ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর পল্টন থানায় করা মামলায় গ্রেপ্তার আসামি জিল্লুর রহমান রাজুর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা শাহ আলম বিষয়টি কালবেলাকে জানিয়েছেন।

এদিন আসামি রাজুর পক্ষে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্র ও বাদীপক্ষ জামিনের বিরোধিতা করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেন। এর আগে গ্রেপ্তারের পর গত ৬ সেপ্টেম্বর আসামি রাজুকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক মো. মনজুরুল হাসান খান তার তিন দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, ভোজ্যপণ্যের পাইকারী ব্যবসার জন্য ভুক্তভোগী মোহাম্মদ জহিরুল ইসলামকে আসামিরা অনুরোধ করেন। ব্যবসায়িক লাভের তিনভাগের একভাগ তাকে প্রদান করার প্রতিশ্রুতি দেন। ব্যবসা বাবদ মোট ১৪ লাখ ৯৭ হাজার টাকা প্রদান করেন। টাকা গ্রহণের পর আসামিরা তার সঙ্গে তাল বাহানা শুরু করেন। পরে টাকা ফেরত চাইলে দেবে না বলে জানায় এবং আইনগত ব্যবস্থা নিলে মেরে ফেলার হুমকি দেন।

এ ঘটনায় ইলেকট্রনিক ও লাইটিংসামগ্রী ব্যবসায়ী মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১০

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১১

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১২

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৩

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৪

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৫

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৭

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১৮

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১৯

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

২০
X