কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০১:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবি শিক্ষক কার্জনের জামিন

কার্জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট
ছবি : সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৪ নভেম্বর) বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা ও বিচারপতি রেজাউল করিমের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে নিম্ন আদালতে জামিন না পেয়ে গত সপ্তাহে হাইকোর্টে আবেদন করেন হাফিজুর রহমান। আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ আলী আহমেদ খোকন ও মো. আনিসুজ্জামান। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী উপস্থিত ছিলেন।

আইনজীবী খোকন জানান, হাইকোর্ট ইতোমধ্যেই রুল জারি করে তার মক্কেলকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। ফলে তার কারামুক্তিতে আপাতত আর কোনো বাধা নেই।

চলতি বছরের ২৯ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’–এর আয়োজিত এক আলোচনাসভা থেকে অধ্যাপক কার্জনকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। এ মামলায় এর আগে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল ইসলাম পান্নাকে জামিন দেন আপিল বিভাগ।

এই মামলার অন্যান্য আসামিরা হলেন— কাজী এ টি এম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খান, মো. আমির হোসেন সুমন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহাম্মদ আলী ও মো. আব্দুল্লাহিল কাইয়ুম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১০

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১১

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১২

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১৪

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৫

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১৬

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৭

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১৮

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১৯

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

২০
X