কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১২:৩০ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

তথ্যমন্ত্রীকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার: সাকিবের নামে মামলা

নাজমুস সাকিব। পুরোনো ছবি
নাজমুস সাকিব। পুরোনো ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের জড়িয়ে রাজনৈতিক ও রাষ্ট্রীয়ভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা, অসত্য ও বানোয়াট তথ্য সংবলিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোডের দায়ে আটজনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

মামলায় কানাডা প্রবাসী নাজমুস সাকিব নামে কথিত সাংবাদিক ও ইউটিউবারকে প্রধান আসামি করা হয়েছে। চট্টগ্রামের চকবাজার থানায় এ মামলা হয়।

মো. আরিফুল ইসলাম গতকাল রোববার (১৮ জুন) এ মামলা করেন। যারা ওই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করেছেন এবং ভবিষ্যতেও শেয়ার করবেন তাদেরও আসামি করা হবে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

যা বলা হয়েছে মামলার এজাহারে

এজাহারে বাদী উল্লেখ করেছেন, ‘আমার প্রিয় নেতা ড. হাছান মাহমুদকে রাজনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে, হেয়প্রতিপন্ন, মানহানি ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করার কু-মানসে মিথ্যা তথ্য উপস্থাপন করে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলকভাবে ‘নাগরিক টিভি’ নামে একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে প্রিয় নেতার ছবি সংবলিত নাম উল্লেখ করে ১৩ মিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ আপলোড করে।

প্রকৃতপক্ষে, উল্লিখিত ছবি সংবলিত ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক, মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃত অর্থে এটা কোনো টিভি চ্যানেল নয়। এটি একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ মাত্র। তাদের উল্লিখিত কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত প্রকৃত নাগরিক টিভির কর্তৃপক্ষ আসামি কর্তৃক পরিচালিত ভুয়া ও অবৈধ নামধারী নাগরিক টিভির সম্পর্ক নেই বলে সতর্কীকরণ বিজ্ঞপ্তি এরই মধ্যে প্রচার করেছে।

কী বলছে পুলিশ

চকবাজার থানার ওসি বলেন, ‘আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে মামলার বিষয়টি দেখছি। এই ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটির অ্যাডমিন নাজমুস সাকিবের বিরুদ্ধে এর আগেও এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগ পাওয়া গেছে। খোঁজ পেয়েছি তার বিরুদ্ধে আরও মামলা এবং লন্ডনে বসে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি চেষ্টাকারী একটি মহলের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগের অভিযোগ আছে।

‘তার স্থায়ী ঠিকানা ঢাকার বাসাবোতে ও গ্রামের বাড়ি রংপুর। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুড ডেলিভারি ম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

১০

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

১১

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

১২

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

১৩

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

১৪

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

১৫

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

সাড়ে ৫ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১৮

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১৯

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

২০
X