বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ১২:৩৫ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমা চাইলেন আম্পায়ার চিনু, মামলা তুলে নিলেন রকিবুল

আদালতে চিনু এবং রকিবুল হাসান। ছবি : কালবেলা
আদালতে চিনু এবং রকিবুল হাসান। ছবি : কালবেলা

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মানহানিকর মন্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যাচ রেফারি শওকাতুর রহমান ওরফে চিনু। ক্ষমা চাওয়ায় পর মামলা প্রত্যাহার করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসান।

সোমবার (২ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত এ আবেদনটি মঞ্জুর করেছেন।

এদিন মামলার বাদী রকিবুল হাসান ও আসামি শওকাতুর রহমান চিনু উপস্থিন হন। এরপর রকিবুলের আইনজীবী আল মামুন রাসেল মামলা প্রত্যাহারের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

এর আগে গত ৩১ আগস্ট ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে এ মামলা করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমকে (সিটিটিসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলা দায়েরের পরই বিসিবির মধ্যস্থতায় বিষয়টি আপস মীমাংসার জন্য আলোচনায় বসেন রকিবুল ও চিনু। আলোচনা শেষে নিজের মন্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চান চিনু।

রকিবুলের আইনজীবী আল মামুন রাসেল বলেন, ফেসবুকে রকিবুল হাসানকে নিয়ে মানহানিকর মন্তব্য করায় ম্যাচ রেফারি শওকাতুর রহমান চিনুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। পরে সময়ে বিসিবির মধ্যস্থতায় মামলার বাদী রকিবুল ও আসামি চিনুর মধ্যে এ নিয়ে বৈঠক হয়।

বৈঠকে ভুল বোঝাবুঝির বিষয়টি উভয়পক্ষ স্বীকার করে। আম্পায়ার চিনু অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়েছেন। আজ রকিবুল মামলা প্রত্যাহার করার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওরায়ে হাদিসের অনুমোদনে ন্যূনতম ৫০ শিক্ষার্থীর শর্তের প্রস্তাব মহিউদ্দীন ফারুকীর

মার্কিন রণতরিতে হামলা করেছে ‘জাপান’, মুখ ফসকে বললেন ট্রাম্প

প্রাথমিকের বৃত্তির ফল আজ প্রকাশ হচ্ছে না 

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই: হাইকোর্ট

মীর শাহে আলমকে বিতর্কিত করে প্রধানমন্ত্রীকে টার্গেট করা হচ্ছে: রাশেদ খাঁন 

বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ল

টিকটকের গাইডলাইনের ফাঁদে বাংলাদেশ, মুছে গেল ১ কোটি ৩২ লাখের বেশি ভিডিও

বিশ্বকাপে মিশরের বিতর্কিত হারের পর মরক্কোর সংহতি, ভাইরাল এক্স পোস্ট

কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

ইরাক থেকে ইরানে নেওয়া হচ্ছে খামেনির কফিন, আজ দাফন

১০

সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

১১

ট্রলারডুবির তিন দিন পরও নিখোঁজ ৬ জেলে

১২

স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?

১৩

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা

১৪

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৭

১৫

যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন

১৬

স্টারমারকে তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

১৭

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

১৮

জাকসুর উদ্যোগে জাবিতে এক হাজার ফলদ-ঔষধি গাছ বিতরণ

১৯

ভূমিকম্পে নিহতের সর্বশেষ সংখ্যা জানাল ভেনিজুয়েলা সরকার

২০
X