কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০১:১৮ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

হাসান সারওয়ার্দীর ১০ দিনের রিমান্ড চায় ডিবি 

অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দী। ছবি : সংগৃহীত
অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দী। ছবি : সংগৃহীত

বাইডেনের ভুয়া উপদেষ্টাকাণ্ডের ঘটনায় রাজধানীর পল্টন থানার মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দীর দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে ডিবি পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হবে। এর আগে গতকাল মঙ্গলবার সাভার থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গত ২৯ অক্টোবর মহিউদ্দিন শিকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলা করেন। মামলায় মিয়ান আরেফিসহ অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দী এবং বিএনপি নেতা ইশরাক হোসেনকে আসামি করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তারের পর গত ৩০ অক্টোবর মিয়ান আরেdRকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এজাহারে বলা হয়েছে, গত ২৮ অক্টোবর পূর্ব ঘোষিত মহাসমাবেশ উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সারাদেশ থেকে দলটির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করে। ওই দিন বেলা সাড়ে ১২টা দিকে বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কাকরাইল মোড় থেকে আরামবাগ মোড় পর্যন্ত পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। তারা প্রধান বিচারপতির সরকারি বাসভবনসহ সরকারি স্থাপনা ও সরকারি গাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে। এতে পুলিশের ৪১ সদস্য আহত ও এক সদস্য নিহত হন। একপর্যায়ে বেলা ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতারা মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেন।

এজাহারে বাদী বলেন, বিএনপির ওই কর্মকাণ্ডের পর সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে আসামি মিয়ান আরেফি, হাসান সারওয়ার্দী এবং বিএনপি নেতা ইশরাক হোসেনের নেতৃত্বে ২০ জন নেতাকর্মীসহ কিছু সংবাদ মাধ্যমের উপস্থিতিতে ১ নং আসামি মিয়ান আরেফি নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেন। বাংলাদেশ পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে তার সরকারের কাছে সুপারিশ করেছেন বলে বক্তব্য দেন তিনি।

সেখানে মিয়ান আরেফি বক্তব্যে দাবি করেন, মার্কিন প্রেসিডেন্টের সাথে তার দিনে ১০ থেকে ১৫ বার যোগাযোগ হয় এবং মার্কিন সরকারের সবাই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে।

এই আসামি আরও দাবি করেন যে, তিনি মার্কিন দূতাবাসের সঙ্গে কথা বলেছেন এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরকেও বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন।

এজাহারে বাদি অভিযোগ করেন যে, ২ নং আসামি হাসান সারওয়ার্দী এবং ৩ নং আসামি ইশরাক হোসেন তাকে (১ নং আসামিকে) মিথ্যা বক্তব্য দিতে সহযোগিতা করেন এবং তার বক্তব্য সমর্থন করে বিএনপি নেতাকর্মীদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিতে উসকানি দেন। ১ নং আসামি অন্যান্য আসামিদের সহায়তায় সরকারের প্রতি বিদ্বেষ সৃষ্টি করে সারাদেশে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা সৃষ্টি করেন।

এজাহারে বলা হয়, ওই সংবাদ সম্মেলনে এক পর্যায়ে ১ নং আসামির বক্তব্য শুনে এবং ভিডিও দেখে দেশের আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি ঘটে।

বাদী অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীদের মনোবল বাড়াতে আসামিরা মিথ্যার আশ্রয় নিয়ে দেশকে অস্থিতিশীল করতে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

‘মেসির বিদায় রাঙাতে জীবন দিতেও প্রস্তুত’

তরুণ শিল্পীদের তুলির আঁচড় আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয়: প্রতিমন্ত্রী মীর হেলাল

গঠনের পথে মোকামতলা পৌরসভা, শহর ঘোষণার গেজেট প্রকাশ

ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

জর্ডান ম্যাচের আগে এ কোন আর্জেন্টিনা?

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

মার্কিন মুলুকে ফুটবলের জয়, গ্রুপ পর্বেই বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দর্শক

২ যুগ পর বিদ্যুৎ পেল শতাধিক পরিবার

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল

১০

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি, ৫৫ জনের মৃত্যু

১২

ড্রেসিংরুমে আটকা খেলোয়াড়, মাঠে ১০ জনের তিউনিসিয়া!

১৩

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

১৪

বোনকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

১৫

প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৩ স্বর্ণের বারসহ আটক ১

১৬

দুই আলোচিত অভিযানে পুরস্কৃত ডিএনসির গোয়েন্দা কর্মকর্তা মেহেদী হাসান

১৭

মাদক ব্যবসায়ী-সেবনকারীদের তালিকা করুন: সমাজকল্যাণমন্ত্রী

১৮

সিইউএফএলের ‘বিতর্কিত’ দরপত্র বাতিল

১৯

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু

২০
X