কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৩, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

৯৭ সহকারী জজ নিয়োগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সারা দেশে ৯৭ জন সহকারী জজ নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে নিয়োগ ও পদায়নের আদেশ জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, নিয়োগ পাওয়া কর্মকর্তাদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে পদায়ন করা কর্মস্থলের জেলা ও দায়রা জজের কাছে যোগদান করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত হননি মর্মে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

তাদের নিয়োগের শর্তাবলি ও পদায়নস্থল আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের ওয়েবসাইট থেকে জানা যাবে।

এর আগে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (৩০ এপ্রিল) সুপারিশের প্রেক্ষিতে ৯৭ জন মনোনীত প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে সহকারী জজ পদে নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন-ভাতাদি) আদেশ, ২০১৬ এর বেতন স্কেলের ষষ্ঠ গ্রেডে ৩০৯৩৫-৬৪৪৩০ বেতনক্রম অনুসারে জ্যেষ্ঠতা অক্ষুণ্ণ রেখে শর্তসাপেক্ষে নিয়োগ করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে পদায়ন করা হয়। তাদের নিয়োগের শর্তাবলি ও পদায়নস্থল আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের ওয়েবসাইট থেকে জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১০

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

১৪

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১৫

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১৬

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১৭

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

১৮

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

১৯

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

২০
X