কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৪:৪২ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ
বাসে আগুন

বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মীর সাজা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাসে আগুন ও ভাঙচুরের ঘটনায় ঢাকা জেলার সাভার থানার মামলায় বিএনপি ও জামায়াতের ৩০ নেতাকর্মীকে তিন বছর করে সাজা দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাসফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন করেছেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল এ তথ্য জানিয়েছেন।

রায়ে আসামিদের দন্ডবিধির ১৪৩ ধারায় ৬ মাস, ৪২৭ ধারায় ৬ মাস এবং ৪৩৬ ধারায় ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডিত আসামিরা হলেন- মিনহাজউদ্দীন মোল্লা, শফিকুল ইসলাম,শাহজালাল, আমানুল ইসলাম আমান, মো. রাকিব, আলাউদ্দীন, আশিকুর রহমান, মাহমুদুল ইসলাম, শহিদুল ইসলাম শহিদ, ফজল আহমেদ, আফসার মোক্তার, রেজাউ করিম জুয়েল, খোরশেদ আলম, ইউনুস খান, মো. নয়ন, শহিদুল ইসলাম, মিজানুর রহমান মিজান, হাসিবুর রহমান, আসাদুজ্জামান টিটু, ইউসুফ হোসেন, শাহনেওয়াজ হাওলাদার, জাহাঙ্গীর হোসেন, দেলোয়ার হোসেন, মুসলেমউদ্দীন, আমজাদ হোসেন টুটুল, মো. রাকিব পিতা চান মিয়া, মোহাম্মদ আলী পাঠান, আরিফুল হক সুমন, সাইফুল ইসলাম ও মাহমুদুল মুকুল।

মামলার ঘটনায় জানা যায়, ২০১৩ সালের ১ এপ্রিল সাভারের শিমুলতলার ঢাকা আরিচা মহাসড়কে রাত ৮ টায় বিএনপি ও ১৮ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা মিছিল করে, রাস্তায় চলাচলকারী যানবাহন ভাঙচুর করে এবং বাসে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় সাভার থানার সহকারী উপপরিদর্শক ফারুক জামান বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ২৯ জুন পরিদর্শক তদন্ত আমিনুর রহমান চার্জশীট দাখিল। এ মামলার বিচার চলাকালীন আদালত ৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডির সেই বাড়িতে ঢুকে ছবি-ভিডিও ধারণের সময় যুবক আটক

হরমুজ প্রণালি তেহরানই পরিচালনা করবে : গালিবাফ

ষড়যন্ত্রকারীদের রাজপথে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে: সিসিক প্রশাসক

নিষিদ্ধ দলের তৎপরতা চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: রেলমন্ত্রী 

হামলা-লুটপাট আতঙ্কে ঘর ছাড়ছেন পাংশার মানুষ

জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস

বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যা, মারার পরও চাওয়া হচ্ছিল মুক্তিপণ

১০

বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয়ের আহ্বান প্রজ্ঞার

১১

সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস

১৩

বগুড়ায় সাবেক ইউপি সদস্য নিহত

১৪

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া

১৫

‘আমার বন্ধু মহাজাদু জানে’

১৬

কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

১৭

ঢাকার পথে সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

১৮

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

১৯

আটকে পড়া কাজ সহজ করতে বিশেষ ৪ আমল 

২০
X