কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৬:২৪ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মাদক মামলায় সাবেক এমপি আউয়ালের ছেলে কারাগারে

সাবেক সংসদ সদস্য একেএম আউয়ালের ছেলে আব্দুর রহিম। ছবি: সংগৃহীত
সাবেক সংসদ সদস্য একেএম আউয়ালের ছেলে আব্দুর রহিম। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য একেএম আউয়ালের ছেলে আব্দুর রহিম ঐতিহ্যসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেনের আদালত এ আদেশ দেন। আদালতের ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক মাহফুজ এ তথ্য জানিয়েছেন।

এ মামলার অন্য আসামিরা হলেন- রিহাম খান, মো. রাকিব উজ্জামান সজিব ও আব্দুল্লাহ জিবন।

এদিন তাদের আদালতে হাজির করা হয়েছে। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম। অন্যদিকে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। এরপর আদালত তাদের কারাগারে পাঠিয়ে আগামীকাল বৃহস্পতিবার জামিন শুনানির জন্য দিন ধার্য করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বুধবার রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর ধানমন্ডি মডেল থানাধীন কনকর্ড মমতাজ করিম হ্যারিটেজ এর লেভেল-২ কফি এভিনিউ রেস্টুরেন্টের ৩য় তলায় আসামিরা মাদক নিয়ে এসে সেবন করে। তারপর রেস্টুরেন্টের নিচের রাস্তার ফুটপাতের উপর মাতলামি করে জনসাধারনের বিরক্তি ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। পুলিশ অভিযান চালিয়ে রেস্টুরেন্ট থেকে রাকিব ও জিবনকে আটক করে। এরপর রেস্টুরেন্টের নিচের ফুটপাতে থেকে অপর দুজন ঐতিহ্য ও রিহামকে আটক করে। এসময় তাদের প্রাইভেট কার থেকে দুই বোতল বিদেশী মদ, রেড লেভেল কথিত মদসহ বিভিন্ন মদ জব্দ করে পুলিশ। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানার এসআই জিয়াউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কি বলছে অপ্টা?

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১০

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১১

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১২

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৩

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৪

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১৫

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১৬

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

১৭

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১৮

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১৯

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

২০
X