কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৫:০৬ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ
বিচারপতিকে কটূক্তি

বিএনপি নেতা হাবিবের কারাদণ্ড

বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। পুরোনো ছবি
বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। পুরোনো ছবি

বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। বিচারপতিকে কটূক্তি করার দায়ে তাকে এই সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দুই হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আজ আদালতে হাবিবের বিরুদ্ধে দেওয়া রায়ের বিরোধিতা করে চিৎকার করায় তার আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুবের বিরুদ্ধেও আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে ব্যাখ্যা দিতে সৈয়দ মামুন মাহবুবকে ৫ ডিসেম্বর আদালতে তলব করেছেন হাইকোর্ট বেঞ্চ।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া বিচারক হাইকোর্টের বর্তমান বিচারপতি আখতারুজ্জামানকে নিয়ে কটূক্তি করেছিলেন হাবিবুর রহমান। যার কারণে তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট।

সম্প্রতি একটি মামলায় হাবিবুরকে চার বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। এরপর গত সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১০

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১১

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১২

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৩

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৪

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৫

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৬

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৭

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৮

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৯

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

২০
X