নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

কারা হেফাজতে চিকিৎসাধীন আ.লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগার। ছবি : কালবেলা
নওগাঁ জেলা কারাগার। ছবি : কালবেলা

নওগাঁয় কারা হেফাজতে আব্দুর রশিদ (৫৫) নামে আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। গত ২৬ ডিসেম্বর থেকে বিস্ফোরক মামলায় কারাগারে আটক ছিলেন তিনি।

শনিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কালবেলাকে জানিয়েছেন জেলা কারাগারের ডেপুটি জেলার আবুল কালাম আজাদ।

আব্দুর রশিদ রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল হিন্দু পাড়া গ্রামের মৃত কান্দুর প্রামাণিকের ছেলে। তিনি ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

এ বিষয়ে ডেপুটি জেলার আবুল কালাম আজাদ বলেন, আব্দুর রশিদ ১৯০৮ সালের বিস্ফোরক আইনের মামলায় কারাগারে ছিলেন। হঠাৎ অসুস্থ হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৪টা ১০ মিনিটে ভর্তির পর ৪টা ৩৫ মিনিটে তিনি মারা যান। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের তার মৃত্যুর খবর জানানো হয়েছে বলেও জানান তিনি।

শনিবার রাতে হাসপাতালের আরএমও আবু জার গাফফার জানান, আব্দুর রশিদ নামে এক হাজতিকে বিকেল ৪টা ১০ মিনিটে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরই তিনি মারা যান। মূলত তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। তাই দ্রুত মারা যান তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর রাতে উপজেলার কুজাইল গ্রামে রানীনগর থানা পুলিশ অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু অভিযান চালায়। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়। উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X