রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ১২:০৪ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

তপশিল স্থগিত চেয়ে রিটের আদেশ পিছিয়ে সোমবার

হাইকোর্ট। ছবি: সংগৃহীত
হাইকোর্ট। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে দায়ের করা রিটের আদেশ পেছানো হয়েছে। রিটের আদেশের দিন পিছিয়ে আগামীকাল সোমবার ধার্য করেছেন হাইকোর্ট।

রোববার (১০ ডিসেম্বর) রিটকারী আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।

এর আগে, গত ৪ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে রিটের শুনানি শেষ হয়। একইসঙ্গে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়।

সেদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তাকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পেছানোর সুযোগ রয়েছে উল্লেখ করে ২৯ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ রিটটি করেন। এতে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। গত ২৮ নভেম্বর এই আইনজীবী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 

এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাট্টিন মারা গেছেন

ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি: ড. মজিবুল হক

সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন অসুস্থ, খোঁজ নিলেন ডেপুটি স্পিকার

বেদনার আকাশ

বন্যায় চট্টগ্রামে মাছের ক্ষতি শত কোটি টাকা

গুলশানে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত, ক্লাস চলবে

প্রবাস ফেরত হাবিব ক্যানসার থেকে বাঁচতে চান

১০

মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি নেবেন কে?

১১

এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী

১২

পদ্মায় ধরা পড়ল ৪০ কেজির বিশাল কাতলা

১৩

মাদকসহ দুই যুবক আটক, বাঁশে ঝুলিয়ে পুলিশে দিলো গ্রামবাসী

১৪

র‌্যাঙ্কিংয়ে পেছাল আর্জেন্টিনা, বিদায় নিলেও সুখবর মিলল ব্রাজিল সমর্থকদের

১৫

সাইরেন বাজার আগেই ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাত, বহু হতাহত

১৬

বন্যাদুর্গতদের চিকিৎসাসেবায় ছাত্রদলের মেডিকেল টিম গঠন

১৭

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোশারফ, অর্থ-সম্পাদক আলাউদ্দিন

১৮

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১৯

খামেনির জানাজাস্থলের পাশে হামলা, দুই ইরানি সেনা নিহত

২০
X