কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

ঘোষিত তপশিল স্থগিত চেয়ে রিটের শুনানি আজ

পুরোনো ছবি
পুরোনো ছবি

দ্বাদশ সংসদ নির্বাচনের ঘোষিত তপশিল স্থগিত চেয়ে রিটের পরবর্তী শুনানি হবে আজ। এর আগে গতকাল রোববার প্রথম দিনের শুনানি শেষে হাইকোর্ট নতুন তারিখ ধার্য করেন। দুপুর ২টা নাগাদ এই রিটের ওপর শুনানি হবে।

সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে এ শুনানি হবে। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ গতকাল আদালতে তার যুক্তি তুলে ধরেন।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পেছানোর সুযোগ রয়েছে উল্লেখ করে ২৯ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ রিটটি করেন। এতে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। গত ২৮ নভেম্বর এই আইনজীবী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠান।

লিগ্যাল নোটিশ বলা হয়, দেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতে সুষ্ঠু ভোট করা সম্ভব নয়। তাছাড়া মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীর ট্যাক্স রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। অথচ ট্যাক্স রিটার্ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, আবার নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। তাহলে ট্যাক্স রিটার্নপত্র মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা কীভাবে সম্ভব হবে।

এছাড়া হরতাল অবরোধের ফলে দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত নয়। এ অবস্থায় নির্বাচনের তারিখ পিছিয়ে পুনরায় তপশিল ঘোষণা করতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কষ্টার্জিত জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, কবে-কখন ম্যাচ

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

ইরানের তেল নেওয়ার কথা ভাবছে জাপান

জুলাই শহীদদের স্মরণে আজ সভায় থাকবেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৬৪৫

মধ্যপ্রাচ্য থেকে ‘শার্ল দ্য গল’ ফিরিয়ে নিল ফ্রান্স

হেরেও বাজিগর, মেসির আর্জেন্টিনা শেষ ষোলোয় উঠলেও বিশ্বকাপে নতুন রূপকথা কেপ ভার্দের

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

খামেনির জানাজা বয়কট করতে বিভিন্ন দেশকে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র

১০

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

১১

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা নিবেদন 

১২

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে

১৩

মেসির কর্নারে রোমেরোর হেড, অতিরিক্ত সময়ে আবারও এগিয়ে আর্জেন্টিনা

১৪

আর্জেন্টিনাকে চমকে দিয়ে আবারও সমতায় কেপ ভার্দে

১৫

লিসান্দ্রো মার্তিনেজের গোলে আবারও এগিয়ে আর্জেন্টিনা

১৬

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

১৭

পৃথিবীকে চমকে দিয়ে সমতায় ফিরল কেপ ভার্দে

১৮

কেপ ভার্দের বিপক্ষে গোল করে নতুন যে রেকর্ড গড়লেন মেসি

১৯

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

২০
X