কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ১২:১৮ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নৌকার শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে এ কে আজাদের আবেদন

এ. কে. আজাদ ও শামীম হক। পুরোনো ছবি
এ. কে. আজাদ ও শামীম হক। পুরোনো ছবি

ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হককে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়ে চেম্বার আদালতের দেওয়া আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। বৃহস্পতিবার আপিল বিভাগে তিনি এ আবেদন করেন।

এ কে আজাদের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর পর্যন্ত শামীম হকের দ্বৈত নাগরিকত্ব বাতিল করা হয়নি, তাই তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া উচিত হবে না।

গত ১৯ ডিসেম্বর শামীম হকের মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রেখে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়।

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিল চেয়ে গত ৮ ডিসেম্বর আবেদন করেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। আজাদের পক্ষে তার আইনজীবী মো. গোলাম কিবরিয়া নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন জমা দেন। গত ১৫ ডিসেম্বর নির্বাচন ভবনে শুনানি শেষে শামীম হকের প্রার্থিতা বাতিলের রায় দেয় ইসি।

শামীম হক ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও এ কে আজাদ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য।

এ ব্যাপারে জানতে চাইলে একই দিন সন্ধ্যায় শামীম হক বলেন, আমি নেদারল্যান্ডের নাগরিক ছিলাম। তবে সম্প্রতি আমি ওই নাগরিকত্ব প্রত্যাহারের জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছি। নেদারল্যান্ডের দূতাবাস জানিয়েছে, আমার আবেদন গ্রহণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গুল্লি বাবু’র ডেকে নেওয়া সেই যুবককে গুলি করে হত্যা

শিবির নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

জনভোগান্তি কমাতে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে: সিসিক প্রশাসক

চরমোনাই পীর / সংস্কার ও বিচারের অপূর্ণ দাবি পূরণ না হলে জুলাইয়ের উৎসর্গিত রক্তের সঙ্গে গাদ্দারি হবে

যেভাবে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা 

টিআইবির পর্যবেক্ষণ / নতুন আইনেও ‘সরকারের নিয়ন্ত্রণে’ থাকবে মানবাধিকার কমিশন

নীতিমালা লঙ্ঘন করে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন দাখিল পাসকৃত ব্যক্তি

জুলাই জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষণা

সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

ডাগআউট থেকেই আনচেলত্তির প্রিয় জিনিস চুরি! ‘চোর’ দলেরই একাধিক ফুটবলার

১০

একাত্তরের মতো জুলাইকে বিক্রি করতে দেব না: হুইপ নিজান

১১

কাতারে জব্দ থাকা অর্থ কোথায় ব্যয় হবে, জানাল ইরান

১২

নিজ দলের এমপির বক্তব্য ‘প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির

১৩

কাঁদলেন ও কাঁদালেন আনোয়ারা

১৪

ঢাকা সামিটে ড. মঈন খান / মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব

১৫

১০০ হাফেজে কোরআন ও এ লেভেল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

১৬

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে

১৭

গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

১৮

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

১৯

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

২০
X