কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০২:০৮ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের আদালত বর্জন 

আদালত বর্জনের পর বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা। ছবি : কালবেলা
আদালত বর্জনের পর বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা। ছবি : কালবেলা

ঢাকার নিম্ন আদালতে বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা আদালতে বর্জন করেছেন। সোমবার (১ জানুয়ারি) তারা আদালত বর্জনের পর বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও মহানগর দায়রা জজ আদালত প্রদক্ষিণ করে ঢাকা আইনজীবী সমিতির সামনে গিয়ে শেষ হয়। এ সময় তারা ডামি নির্বাচন বন্ধের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন।

মিছিলে ঢাকা বারের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী, অ্যাডভোকেট মহসিন মিয়া, লইয়ার্স কাউন্সিলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী বলেন, সারাদেশে আমাদের আদালত বর্জন কর্মসূচি চলছে। সারাদেশের আদালতগুলোতে ন্যায়বিচার চলছে না। বিরোধীদলের নেতাকর্মীদের অন্যায়ভাবে সাজা দেওয়া হচ্ছে। জামিন না দিয়ে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হচ্ছে। আমরা এসব অন্যায়ের প্রতিবাদে সারাদেশে আদালত বর্জনের ডাক দিয়েছি। দলমত নির্বিশেষে আইনজীবীরা আমাদের ডাকে সাড়া দিয়ে শুনানিতে অংশ নিচ্ছেন না।

লইয়ার্স কাউন্সিলের যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, এই সরকার ন্যক্কারজনকভাবে আদালতগুলোতে হস্তক্ষেপ করে বিচারব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে। নেতাকর্মীদের সাজা দিতে রাত পর্যন্ত সাক্ষ্যগ্রহণের নজির স্থাপন করেছে। বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এসবের প্রতিবাদের অংশ হিসেবে আমরা আদালত বর্জন করেছি।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর সুপ্রিম কোর্ট বার ভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ১ থেকে ৭ জানুয়ারি সারা দেশের আদালত বর্জন কর্মসূচির ঘোষণা করেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে দারোয়ানকে পিটিয়ে হত্যা, আটক ১

মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

মেজাজ হারিয়ে আর্জেন্টাইন ফুটবলারকে চড় মারলেন জুড বেলিংহাম!

পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত বেড়ে ৪

আইইউবিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু

‘আর্জেন্টিনা এবার চতুর্থ শিরোপা জিততে পারবে না’

সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয়ের সিদ্ধান্ত থেকে সরে এলো মন্ত্রণালয়

ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’

রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, ৫০ জনের বিরুদ্ধে মামলা

১০

সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করেছে রথযাত্রা : প্রতিমন্ত্রী মীর হেলাল

১১

পাঁচ বছর আগের টুইট ভাইরাল / ফাইনালে স্পেনকে ৩-২ গোলে হারাবে আর্জেন্টিনা!

১২

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

আক্কেলপুরে ৫১৯ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা

১৪

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি

১৫

রিমান্ড শেষে কারাগারে হরিদাস চন্দ্র

১৬

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে পদ পেলেন জকসু ভিপি-জিএস

১৭

উচ্চশিক্ষার রূপান্তরে মানসম্মত পিএইচডি: বাংলাদেশ কোন পথে?

১৮

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি জাহাজে ডাকাতের হানা

১৯

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার শুরু 

২০
X