কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা-৪ আসনের ফল স্থগিতের আদেশের বিরুদ্ধে আবেদন

আওলাদ হোসেন ও অ্যাডভোকেট সানজিদা খানম। ছবি : সংগৃহীত
আওলাদ হোসেন ও অ্যাডভোকেট সানজিদা খানম। ছবি : সংগৃহীত

ঢাকা-৪ আসনের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন আবেদন করেছেন।

বুধবার (১০ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ আবেদন করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আওলাদের আইনজীবী খুরশীদ আলম খান।

এর আগে গতকাল ঢাকা-৪ আসনের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আসনের ১৮টি কেন্দ্রে ভোটে অনিয়মের ঘটনা ১০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ দেন আদালত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে।

নৌকার প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানমের রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. বশির উল্লাহ এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু, আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

ঢাকা-৪ আসনের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট সানজিদা খানম মঙ্গলবার সকালে ১৮টি কেন্দ্রে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগে ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন।

ঢাকা-৪ আসন সূত্রাপুর (ডিএসসিসি ওয়ার্ড ৪৭), ডেমরা (ডিএসসিসি ওয়ার্ড ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯) উপজেলা নিয়ে গঠিত।

এই আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সানজিদা খানমকে পরাজিত করে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) আওলাদ হোসেন। আওলাদ হোসেন ২৪ হাজার ৭৭৫টি ভোট পান। সানজিদা খানম নৌকা প্রতীক নিয়ে ভোট পান ২২ হাজার ৫৭৭টি। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা লাঙল প্রতীক নিয়ে ৭ হাজার ৭৯৮ ভোট পান।

রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সারা দেশে নির্বাচন মোটামুটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়। নির্বাচন হয় ২৯৯ আসনে। ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে প্রার্থী ছিলেন ১৯৭১ জন। ভোট নেওয়া হয় ব্যালট পেপারে।

২৯৯টি আসনের মধ্যে ২২২টি আসন পেয়েছে আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬২টি আসন, জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন, এ ছাড়া অন্যান্য দল থেকে পেয়েছেন ৩টি আসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোজিনহাকে নিয়ে ব্রাজিলের দুই ক্লাবের টানাটানি

কুষ্টিয়ায় শাওন ও মাহিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

ভাড়া বাসায় যুবককে গলা কেটে হত্যা

যে কারণে ‘জুলাই পদযাত্রা’ করতে গোপালগঞ্জ যাচ্ছে না এনসিপি

সৌদি আরবে জমি কেনার সুযোগ

পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

ফুলবাড়ীর সাঁওতালপল্লিতে নরওয়ের রাষ্ট্রদূত

খামেনির জানাজায় অংশগ্রহণ করায় বাংলাদেশের প্রতি ইরানের কৃতজ্ঞতা

৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম যশোরের বাচ্চু রহমান

বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে

১০

অ্যাটর্নি জেনারেলকে হুমকি, ৪ ডেপুটিকে শোকজ

১১

২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

১২

কয়েক মাসের মধ্যেই চালু হতে পারে কমোডিটি এক্সচেঞ্জ

১৩

টেকনাফে ভাইয়ের হাতে ভাই খুন

১৪

সরকারি গাছ কাটা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন কারাগারে

১৫

ব্রাজিল-নরওয়ে ম্যাচের আগে দুই ‘শত্রুর’ দ্বৈরথে কে এগিয়ে?

১৬

নিরাপত্তা কৌশল যেন জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, প্রধানমন্ত্রীর আহ্বান

১৭

নারী ও তার স্বামীকে প্রকাশ্যে লাঠিপেটা করলেন ইউপি চেয়ারম্যান

১৮

সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, উঠে যাচ্ছে কার্পেটিং

১৯

১৬ জুলাই কি সরকারি ছুটি?

২০
X