কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০৬:৫৯ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

উইমেন্স ওয়ার্ল্ডের আরেক মালিকের জামিন 

ধানমন্ডির উইমেন্স ওয়ার্ল্ড। ছবি : সংগৃহীত
ধানমন্ডির উইমেন্স ওয়ার্ল্ড। ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির উইমেন্স ওয়ার্ল্ড নামের একটি বিউটি পার্লারের বিভিন্ন কক্ষে গোপনে সিসি ক্যামেরা লাগিয়ে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির আরেক মালিক তাসলিমা চৌধুরী কনা আলম জামিন পেয়েছেন। রোববার (১৪ জানুয়ারি) ঢাকার মেট্রেপলিটন ম্যাজেস্ট্রট মো. আশেক ইমামের আদালত বয়স বিবেচনায় তার পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। এর আগে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিন চেয়ে আবেদন করেন। আদালতের ধানমন্ডি মডেল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মাহফুজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ২৭ ডিসেম্বর এই মামলায় তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তারা হলেন- এমদাদুল হাসান, তসলিম আরিফ ইলিয়াস ও এইচ এম জুয়েল খন্দকার। পরে তারা জামিনে কারামুক্ত হন। এরপর গত ১৩ জানুয়ারি এ মামলায় প্রতিষ্ঠানটির মালিক ফারনাস আলমকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত অন্তঃসত্ত্বা বিবেচনায় আসামির পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। মামলার সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় এক নারী ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশ উইমেন্স ওয়ার্ল্ড বিউটি পার্লারে অভিযান চালায়। এরপর সেখান থেকে ৮টি সিসি ক্যামেরা ও ক্যামেরার ডিভিআর জব্দ করে পুলিশ।

এ ঘটনায় ধানমন্ডি থানার উপপরিদর্শক মো. একরামুল হক বাদী হয়ে উইমেন্স ওয়ার্ল্ডের দুই মালিকসহ পাঁচজনের নামে মামলা দায়ের করে। মামলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৪ ধারায় অভিযোগ আনা হয়। গ্রেপ্তার প্রতিষ্ঠানটির মালিক ফারনাস আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়ুদূষণে বছরে অকালমৃত্যু ৮৮ হাজার: জাবির গবেষণা

দুই সপ্তাহে ছয় গান, আগস্টে বিদেশ সফরে আতিয়া আনিসা

নিউজিল্যান্ডে প্রথমবার শনাক্ত হলো এইচ৫ বার্ড ফ্লু

হাদি হত্যার অধিকতর তদন্ত পেছাল ১৮ বার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড / আনসারের সাহসী পদক্ষেপে রক্ষা পেল গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে যেতে পারে: চিফ প্রসিকিউটর

ইংল্যান্ডকে আটকাতে কুসংসংস্কারের আশ্রয় নিচ্ছেন আর্জেন্টাইনরা

সপ্তাহজুড়ে বৃষ্টিতে তলিয়েছে ফসলের মাঠ

অস্তিত্ব সংকটে কাটাখালী খাল, স্লুইসগেট নির্মাণের দাবি

১০

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের

১২

রাকসু জিএস আম্মারের হুঁশিয়ারি / আওয়ামীপন্থি শিক্ষকদের পেলে থানায় সোপর্দ করব

১৩

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

১৪

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

১৫

স্কালোনি বললেন, ‘গ্রাসিয়াস বাংলাদেশ’

১৬

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

১৭

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

১৮

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

১৯

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

২০
X