কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৪:৩৭ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

শিমুল ভূঁইয়ার সঙ্গে গোপন মিটিং করে আওয়ামী লীগ নেতা বাবু 

শিমুল ভূঁইয়া ও কাজী কামাল আহমেদ বাবু। ছবি : সংগৃহীত
শিমুল ভূঁইয়া ও কাজী কামাল আহমেদ বাবু। ছবি : সংগৃহীত

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। তবে তিনি ফরিদপুরের ভাঙা এলাকায় শিমুল ভূঁইয়ার সঙ্গে গোপন মিটিং করেছেন বলে গোয়েন্দা পুলিশ রিমান্ড আবেদনে উল্লেখ করেছে।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামির পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত তার ৭ দিনের রিমান্ডের আদেশ দেন।

রিমান্ড আবেদনে বলা হয়েছে, আসামি শিমুল ভূঁইয়ার জবানবন্দিতে এমপি আনার হত্যা সংশ্লিষ্টতা বিষয়ে কাজী কামাল আহমেদ বাবুর প্রসঙ্গ উঠে আসে এবং বাবুর সঙ্গে আসামি শিমুল ভূঁইয়ার কিছু পরিকল্পনার কথা প্রকাশ পায়। শিমুল ভূঁইয়া তার জবানবন্দিতে আরও উল্লেখ করেন, সে গত ১৫ মে কলকাতা থেকে বাংলাদেশে এসে আসামি কাজী কামাল আহমেদ বাবুর সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এবং ১৬ মে তারা পরস্পর সাক্ষাৎ করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা বিভাগ আলামত উদ্ধারের লক্ষ্যে ৮ জুন আসামি শিমুল ভূঁইয়ার সাভারস্থ ভাড়া বাসায় অভিযান চালিয়ে তার বাসায় একটি মোবাইল ফোন পাওয়া যায়। পরে মোবাইল ফোনের তথ্য-উপাত্ত পর্যালোচনা করে দেখা যায়, মামলার ঘটনা পরবর্তী ১৬ মে হোয়াটসঅ্যাপে আসামি কাজী কামাল আহমেদ বাবুর সঙ্গে শিমুল ভূঁইয়া পরস্পর যোগাযোগ ও কথোপকথনের তথ্য রয়েছে। যা এ মামলার ঘটনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট। তথ্যপ্রযুক্তির সহায়তায় দেখা যায়, আসামি ঢাকা সায়েদাবাদ এলাকায় অবস্থান করছে এবং তাৎক্ষণিক ৮ জুন সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে আসামি কাজী কামাল আহমেদ বাবুকে গ্রেপ্তার করা হয়।

আবেদনে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবদে সে আসামি শিমুল ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের বিষয়টি স্বীকার করে জানায়, গত ১৬ মে রাত সাড়ে ১০টায় শিমুল ভূঁইয়ার সঙ্গে আসামি কাজী কামাল আহমেদ বাবু ভিকটিম আনোয়ারুল আজিম আনার অপহরণসংক্রান্তে হোয়াটসঅ্যপে কথা বলে এবং পর দিন ১৭ মে মামলার আসামি শিমুল ভূঁইয়ার সঙ্গে আসামি কাজী কামাল আহমেদ বাবু অত্যন্ত পরিকল্পিত উপায়ে ফরিদপুর জেলার ভাংগা থানাধীন ভাংগা এক্সপ্রেসওয়ের পাশে গাড়ির ভেতর সাক্ষাৎ করে ভিকটিমকে অপহরণ ও পরবর্তীতে হত্যাসংক্রান্ত ছবি, টাকা-পয়সা লেনদেন বিষয় নিয়ে গোপনীয় মিটিং করে। তাদের পরিকল্পনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না সেটা জানতে চাইলে আসামি ভিন্ন ভিন্ন কথা বলে বিভ্রান্ত করছে।

মামলার মূল রহস্য উদঘাটনসহ শিমুল ভূঁইয়া ও কাজী কামাল আহমেদ বাবুর পরিকল্পনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং অজ্ঞাতনামা পরিকল্পনাকারীদের শনাক্তকরণ, গ্রেপ্তার, সঠিক নাম ঠিকানা সংগ্রহের জন্য আসামিকে পুলিশ রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক ৩ দিনব্যাপী সেমিনার শুরু

মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল আশুরা কবে

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১০

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

১১

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

১২

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

১৩

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

১৪

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

১৫

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

১৬

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

১৭

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

১৮

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

১৯

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

২০
X