কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৪:২০ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ল’ইয়ার্স সাইবার গিল্ডের আত্মপ্রকাশ

বাংলাদেশ ল’ইয়ার্স সাইবার গিল্ডের (বিএলসিজি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে আইনজীবীরা। ছবি : কালবেলা
বাংলাদেশ ল’ইয়ার্স সাইবার গিল্ডের (বিএলসিজি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে আইনজীবীরা। ছবি : কালবেলা

সাইবার জগতে দেশবিরোধী নানা ষড়যন্ত্র, প্রপাগান্ডা, গুজব মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করতে বাংলাদেশ ল’ইয়ার্স সাইবার গিল্ডের (বিএলসিজি) আত্মপ্রকাশ ঘটেছে।

সোমবার (২৪ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১নং হলে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট একেএম ফয়েজ, যুগ্ম আহ্বায়ক ও কো-অর্ডিনেটর অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক এবং সদস্য সচিব অ্যাডভোকেট এস আর সিদ্দিকী সাইফ।

নেতারা জানায়, বাংলাদেশ ল’ইয়ার্স সাইবার গিল্ড (বিএলসিজি) আইনজীবীদের একটি সমন্বিত প্রয়াস। সাইবার জগতে দেশবিরোধী নানা ষড়যন্ত্র, প্রপাগান্ডা, গুজব মোকাবিলায় এই সংগঠন সক্রিয় ভূমিকা পালন করবে। এই সংগঠন তার সচেতন দেশপ্রেমের দায় থেকে, বাংলাদেশের সর্বোচ্চ আদালত ঘিরে বিএনপি-জামায়াত দীর্ঘদিন ধরে যে সংঘবদ্ধ সন্ত্রাস, নৈরাজ্য কায়েম করেছিল তার জবাব দেবে।

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নুর দুলাল, সিনিয়র অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, সিনিয়র অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা, অ্যাডভোকেট আজহার উল্লাহ ভূঁইয়া, সমিতির সহসভাপতি অ্যাডভোকেট জেসমিস সুলতানাসহ সমিতির নেতারা ও সাধারণ আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

১০

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

১১

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

১২

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৩

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

১৪

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

১৫

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

১৬

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

১৭

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১৮

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৯

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

২০
X