কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৯:০১ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে বোমাসহ গ্রেপ্তার সেই দুই আসামি রিমান্ডে

ককটেলের সেই মালা। ছবি : সংগৃহীত
ককটেলের সেই মালা। ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু জাদুঘরের পাশ থেকে ককটেল বোমা সদৃশ বস্তুসহ গ্রেপ্তার দুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন- হালিম রাজ (২৬) ও আব্দুল হালিম (৩০)।

সোমবার (২৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক রেজাউল করিম। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল রোববার (২৩ জুলাই) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু জাদুঘরের পাশ থেকে ককটেল বোমা সদৃশ বস্তুসহ ওই দুজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে পুলিশ ও গোয়েন্দারা। এ ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় বিস্ফোরণ আইনে মামলা হয়।

আরও পড়ুন: ‘ককটেলের মালা’ নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ঢোকার চেষ্টা গ্রেপ্তার দুজন দাবি করছে, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান ও কবিতার সিডি এবং পেনড্রাইভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠাতে না পেরে ওই দুই ব্যক্তি রোববার বিকেলে গায়ে আগুন দেওয়াসহ ককটেল সদৃশ্য বস্তু বিস্ফোরণের চেষ্টা করে।

তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নিজের লেখা গান ও কবিতার সিডি এবং পেনড্রাইভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠাতে চেয়েছিলেন। এই কাজের জন্য ধানমন্ডি-৩২ নম্বর জাদুঘরের আবুল কাশেম ওরফে কিশোর নামের এক কর্মকর্তাকে তারা ৩৫ হাজার টাকাও দিয়েছিলেন। তবে টাকা নেওয়ার এক বছর পার হলেও লেখা গান ও কবিতা প্রধানমন্ত্রীর কাছে পাঠাতে পারেনি তারা।

পরে অভিমানে ও ক্ষোভে হালিম রাজ এবং আব্দুল হালিম নামের দুজন নিজেদের গায়ে আগুন দেন ও ধানমন্ডি-৩২ নম্বরে ককটেল বোমাসদৃশ্য বস্তু বিস্ফোরণের চেষ্টা করেন। একটি ককটেল বোমাসদৃশ বস্তু বিস্ফোরণ হলে পুলিশ ঘটনাস্থল থেকে হালিম রাজ ও আব্দুল হালিমকে আটক করে ফেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X