দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল কিনে না দেয়ায় নিজ বাড়িতে বোমা ফাটালেন যুবক

পুলিশের হাতে আটক ইমন আলী। ছবি : কালবেলা
পুলিশের হাতে আটক ইমন আলী। ছবি : কালবেলা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এক যুবক নিজ বাড়িতে পেট্রোলবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সোনাইকুন্ডি গ্রামে এ ঘটনা ঘটেছে।

অভিযুক্ত ইমন আলী (২২) হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি উত্তরপাড়া এলাকার হাসেম আলীর (৫২) ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাসেম আলী (৫২) টাঙ্গাইলের নাসির গ্লাস ফ্যাক্টরিতে চাকরি করেন। তার ছেলে ইমন দুই মাস ধরে বাবার কাছে সুজুকি জিক্সার মোটরসাইকেল কেনার দাবি জানিয়ে আসছিল। এ নিয়ে পরিবারের মধ্যে নিয়মিত অশান্তি সৃষ্টি করত সে। স্থানীয়দের অভিযোগ, প্রায় এক মাস আগে ইমন মারধর করে তার মাকেও বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বৃহস্পতিবার বাবা-মা বাড়িতে ফিরে এলে মোটরসাইকেল কেনার চাপ বাড়াতে ইমন বাড়ির উঠানে দুটি পেট্রোলবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায়।

সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যেই ইমনকে আটক করে।

ইমনের বাবা-মা ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ইমন অবাধ্য আচরণ করে আসছিল। এইচএসসি পড়াকালীন থেকেই সে মাদক ও এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ কালবেলাকে বলেন, বোমা বিস্ফোরণের ঘটনার পরপরই অভিযান চালিয়ে ইমনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X