কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০৬:৫৯ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

অন্তঃসত্ত্বাকে ছুরিকাঘাত, গর্ভের সন্তানসহ মায়ের মৃত্যু

সীমা আক্তার। ছবি : সংগৃহীত
সীমা আক্তার। ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সীমা আক্তার (২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গর্ভে থাকা তার সাত মাসের সন্তানও মারা গেছে।

জানা গেছে, মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার শহীদ জিয়া স্কুল অ্যান্ড কলেজের পেছনে একটি বাসায় দুর্বৃত্ত ঢুকে সীমা আক্তারকে ছুরিকাঘাত করে। পরে ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।রাতে সিজারে সীমা আক্তারের একটি সন্তান জন্ম হয়। পরে রাতেই ওই নবজাতকটি মারা যায়। আর বুধবার বিকেল সোয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সীমা আক্তারের মৃত্যু হয়।

নিহত সীমা আক্তারের স্বামী জুয়েল জানান, আমার স্ত্রী গতকাল তার বাবার বাসায় যায়। বাবার বাসায় অবস্থানের সময় হঠাৎ একটি যুবক হাতে ধারাল অস্ত্র নিয়ে বাসায় ঢুকে পড়ে। আমার স্ত্রী ওই যুবককে মিনতি করে বারবার বলে, সে অন্তঃসত্ত্বা তাকে যেন না মারা হয়। ওই যুবক কোনো পাত্তা না দিয়ে আমার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্ত্রী ও সন্তানকে যারা হত্যা করেছে, আমি তাদের বিচার চাই।

নিহত সীমা আক্তারের ভাই নাসির বলেন, সীমা তার স্বামী জুয়েলকে নিয়ে আমাদের বাসার কাছাকাছি ভাড়া বাসায় থাকে। জুয়েল যাত্রাবাড়ী মোড়ে ফলের ব্যবসা করে। মাঝে মাঝে আমাদের বাসায় আসত। আমার বোনের চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে। গতকাল আমার বোন আমাদের বাসায় অবস্থান করছিল। এক যুবক ছুরি হাতে গত রাতে আমাদের বাসার ভেতরে ঢুকে পড়ে। সে সময় আমার বোন ও তার চার বছরের সন্তান বাসায় ছিল। দুর্বৃত্ত যুবক কিছু না বলেই ধারাল অস্ত্র নিয়ে আমার বোনের দিকে তেড়ে যায়। তখন সীমা বলে আমাকে মারবেন না, আমার পেটে সন্তান আছে। সীমার কথা না শুনেই পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে, ওই যুবককে চিনতে পারেনি সীমা।

তিনি আরও বলেন, ছুরিকাঘাতে আহত সীমাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা বেগতিক দেখে সিজার করেন চিকিৎসকরা। সীমার একটি ছেলে সন্তানের জন্ম হয়। সদ্য ভূমি হওয়া সন্তানটির বুকে ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায়। সে সময় চিকিৎসকদের পরামর্শে এনআইসিইউতে নেওয়ার চেষ্টা করি। কিন্তু ঢামেকে এনআইসিইউ ফাঁকা না থাকায় অন্য হাসপাতালে নেওয়ার সময় রাতেই মারা যায় ভূমিষ্ঠ হওয়া আহত নবজাতকটি।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ছুরিকাঘাতে আহত এক অন্তঃসত্ত্বা নারীকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজে। সেদিন রাতেই সিজারের মাধ্যমে জন্ম নেওয়া নবজাতকটি মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে মারা যান নবজাতকের মা। মা ও শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১০

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১১

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১২

চার জেলায় বন্যার আভাস

১৩

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১৪

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১৫

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১৬

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১৭

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১৮

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৯

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

২০
X