কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৮:৪০ পিএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

লাঠি হাতে মেডিকেলের শ্রেণিকক্ষে ঢোকা সেই যুবক আটক

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে লাঠি হাতে হঠাৎ ঢুকে পড়া সেই যুবক। ছবি : সংগৃহীত
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে লাঠি হাতে হঠাৎ ঢুকে পড়া সেই যুবক। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে লাঠি হাতে হঠাৎ ঢুকে পড়া সেই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে কিশোরগঞ্জ সদর থানা এলাকা থেকে তাকে আটক করার কথা জানিয়েছেন ঢাকার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান। তবে প্রাথমিকভাবে যুবকের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

এর আগে রোববার (২৭ অক্টোবর) সকালে কলেজের লেকচার গ্যালারিতে ক্লাস চলাকালীন লাঠি হাতে মাথায় কালো কাপড় বাধা এক যুবক ঢুকে পড়েন। এ সময় তিনি চিৎকার করে কিছু বলছিলেন ও লাঠি দিয়ে মেঝেতে আঘাত করছিলেন।

এ ঘটনায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। যার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নানা আলোচনার সৃষ্টি হয়।

ওসি এনামুল হাসান বলেন, ওই যুবককে আটক করে কিশোরগঞ্জ সদর থানায় রাখা হয়েছে। আমার থানা থেকে ফোর্স পাঠানো হয়েছে তাকে নিয়ে আসার জন্য। তাকে আনার পর বিস্তারিত জানা যাবে।

এদিকে, এই যুবককে ‘মানসিক ভারসাম্যহীন’ দাবি করে ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে রোববার রাতেই সাধারণ শিক্ষার্থীরা একটি বিবৃতি দেন।

ওই যুবক মানসিক ভারসাম্যহীন কি না জানতে চাইলে ওসি বলেন, কলেজের পক্ষ থেকে তাকে মানসিক ভারসাম্যহীন বলা হয়েছে। এখন তাকে আনার পর কথাবার্তা বললে বা পরীক্ষা করলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১০

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১১

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১২

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৩

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৪

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৫

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৬

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৭

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৮

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৯

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

২০
X