কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে যুবককে গলা কেটে হত্যা

পল্লবী থানা। ছবি : সংগৃহীত
পল্লবী থানা। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম রাকিবুল ইসলাম সানি। তিনি স্থানীয়ভাবে ‘পেপার সানি’ নামে পরিচিত।

মঙ্গলবার (১০ জুন) সকালে পল্লবী থানার মিল্লাত ক্যাম্প এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সানি অটোরিকশা চালাতেন বলে জানা গেছে।

নিহতের শরীরে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা গত রমজান মাসেও সানির ওপর হামলা চালিয়েছিল। এ ব্যাপারে থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তাদের দাবি, পুলিশ ব্যবস্থা না নেওয়ায় আজ সানিকে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে।

নিহত সানির পরিবার দাবি করেছে, পল্লবী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জিন্দা, ‘টানা কাজ’ নামে পরিচিত আরেক সন্ত্রাসীসহ আরও কয়েকজন মিলে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X