কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

পল্লবীতে চাঁদা না দেওয়ায় হামলা-গুলি, গ্রেপ্তার ৩

গ্রেপ্তারকৃত মো. নিলয় হোসেন বাপ্পি, মো. মামুন মোল্লা ও মো. রায়হান। ছবি : সংগৃহীত
গ্রেপ্তারকৃত মো. নিলয় হোসেন বাপ্পি, মো. মামুন মোল্লা ও মো. রায়হান। ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবীতে চাঁদা না দেওয়ায় একটি প্রতিষ্ঠানে হামলা ও গুলির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) রাতে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (১৩ জুলাই) মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার সালেহ্ মুহম্মদ জাকারিয়া এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন, মো. নিলয় হোসেন বাপ্পি (২৯), মো. মামুন মোল্লা (৩৩) ও মো. রায়হান (২৮)।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, তাকে কয়েক দফায় ফোনে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীসহ এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, অভিযুক্তদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এরইমধ্যে হামলার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে।

পল্লবী থানার এসআই সাচ্চু বিশ্বাস বলেন, “৭ দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।”

এর আগে, শুক্রবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে জামিল নামের এক ‘শীর্ষ সন্ত্রাসী’। চাঁদা না পেয়ে ওই প্রতিষ্ঠানে চালানো হয় হামলা। গুলিতে প্রতিষ্ঠানের কর্মকর্তা শরিফুল ইসলাম গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় কোম্পানির চেয়ারম্যান কাইউম আলী খান বৃহস্পতিবার (১১ জুলাই) থানায় অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সপ্তাহ তিনেক আগে তার কাছে ৫ কোটি টাকা ‘চাঁদা দাবি’ করা হয়। গত ২৭ জুন তার ব্যবসাপ্রতিষ্ঠানে প্রথমবার হামলা হয়। এরপর ৪ জুলাই আবার হামলা করে অজ্ঞাতনামা ব্যক্তিরা।

এর পরদিন বিকেলে হামলা ও গুলির ঘটনা ঘটে বলে জানান চেয়ারম্যানের ছেলে আমিমুল এহসানের। তার ভাষ্য, টাকা না দেওয়ায় ২ দফায় তাদের প্রতিষ্ঠানে হামলা করে সিসি ক্যামেরাসহ অনেক কিছু নিয়ে যায়। চাঁদা দাবি ও হামলার ঘটনায় বৃহস্পতিবার পল্লবী থানায় একটি জিডি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X