কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৫:০২ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর মোহাম্মদপুরে ‘আয়েশা বাহিনী’র প্রধানসহ গ্রেপ্তার ২

মোহাম্মদপুরে অস্ত্রসহ আয়েশা বাহিনীর প্রধানসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : কালবেলা
মোহাম্মদপুরে অস্ত্রসহ আয়েশা বাহিনীর প্রধানসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি : কালবেলা

ঢাকার মোহাম্মদপুরে অস্ত্রসহ আয়েশা বাহিনীর প্রধানসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রাতে অভিযান চালিয়ে আয়েশা বাহিনীর প্রধান আরশাদ ওরফে আয়েশা ও ইউসুফকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৪ জুলাই) দুপুরে এ তথ্য জানান র‌্যাব-২ এর অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার।

তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত ‘কব্জিকাটা গ্রুপ’ এর সহযোগী সন্ত্রাসী ‘আয়েশা গ্রুপ’ এর প্রধান চাঁদাবাজ, সন্ত্রাসী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মো. আসাদ ওরফে আরশাদ প্রকাশ ওরফে আয়েশা (৩৫) ও তার সহযোগী ইউসুফকে (৪০) দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, ইতোমধ্যে রাজধানীর আদাবর এলাকায় মো. আসাদ ওরফে আরশাদ প্রকাশ ওরফে আয়েশা ও তার সহযোগীদেরকে দেশীয় অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করতে দেখা যায়। এ সংক্রান্ত একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরবর্তীতে, গত ২৯/০৬/২০২৫ ইং তারিখে আদাবর থানা এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে মাদক ব্যবসায়ী রাজুকে (২৫) আয়েশা ও তার সহযোগীরাসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এরই প্রেক্ষিতে, গত ৩০/০৬/২০২৫ তারিখ আদাবর থানায় আয়েশা ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়।

র‌্যাব আরও জানায়, উক্ত ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-২ তাকে গ্রেপ্তারের উদ্দ্যোগ নেয়। গতকাল ১৩ জুলাই ২০২৫ ইং তারিখ আয়েশা ও তার সহযোগী ইউসুফকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও আয়েশার বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় হত্যাচেষ্টা, ডাকাতি, ছিনতাই, চুরি, ও ডাকাতির প্রস্তুতিসহ ০৭টি মামলা রয়েছে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১০

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১২

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৩

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৪

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৫

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৭

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৮

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

২০
X