কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০১ ডিসেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- দুষ্কৃতি মামলায় ১ জন, চুরির অভিযোগে ৩ জন, খুনের মামলায় ১ জন, পরোয়ানাভুক্ত ২ জন এবং ডিএমপি অধ্যাদেশ লঙ্ঘনের অভিযোগে ৬ জন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বুনিয়া সোহেল (৩৫), সানি (২২), জিহাদ (১৯), শাকিল (২২), পারভেজ (২৩), রনি (৩৯), শহিদুল ইসলাম (৪০), আলী হোসেন সানি (২৭), সাব্বির (১৮), সুমন (২৩), সাব্বির (২১), রমজান (২৩) ও আতিকা (১৯)।

মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, দুষ্কৃতমূলক কার্যক্রম, চুরি, পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশ লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-২ ও র‍্যাব হেডকোয়ার্টারের বিশেষ অভিযানে রাজধানীর মোহাম্মদপুর শহীদ পার্ক এবং এর বিপরীতে লালমাটিয়া ত্রিকোণ পার্কের ঝোপ থেকে সাতটি পেট্রোল বোমা, চারটি ককটেল, প্রায় ৭০০ গ্রাম গানপাউডার, ৫০০ গ্রাম স্প্লিন্টার, তারকাটা, চারটি টেপ এবং ৭০০ মিলি পেট্রোল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত গানপাউডার, স্প্লিন্টার, তারকাটা ও টেপ দিয়ে আরও প্রায় ২০–২৫টি ককটেল তৈরি করা সম্ভব। দুর্বৃত্তরা মোহাম্মদপুর থানার জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় নাশকতার প্রস্তুতি নিচ্ছিল। উদ্ধারকৃত পেট্রোল বোমা, ককটেল ও অন্যান্য আলামত র‌্যাব হেডকোয়ার্টারের বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে ধ্বংসের প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১০

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১১

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১২

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৩

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৪

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

১৫

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

১৬

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১৭

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১৮

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১৯

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

২০
X