কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৪ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

বাড্ডা থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৫

বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার পাঁচজন। ছবি : কালবেলা
বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার পাঁচজন। ছবি : কালবেলা

রাজধানীর বাড্ডা এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডার এলাকার মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টের শতাব্দী এন্টারপ্রাইজের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলো মো. বশির, মো. নুর আলম অনি, মো. সুমন ওরফে টেলি সুমন, এস এম আমিনুল হক সেলিম ও মো. মনোয়ার শেখ। তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে তারা দীর্ঘদিন ধরে হিলি স্থলবন্দর দিয়ে অবৈধভাবে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে আসে। এসব অস্ত্র তারা বিভিন্ন জায়গায় বিক্রি করতো এবং ভাড়াও দিত। এসব অস্ত্র বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করে আসছিল তারা। এ ছাড়াও গ্রেপ্তাররা ঢাকার বিভিন্ন এলাকায় মানুষকে ভয়ভীতি দেখিয়ে জমি দখল করতেন। এরপর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা কালবেলাকে জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সঙ্গে আরও কারা কারা জড়িত সেগুলো বের করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X