কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরী নারীদের প্রেমের ফাঁদ, ডেকে নিয়ে অপহরণ!

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

প্রেমের প্রলোভন দেখিয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-৩ সিনিয়র সহকারী পরিচালক স্টাফ অফিসার (মিডিয়া) মো. আরিফুর রহমান বলেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-৩ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন- মুক্তিপণ আদায়কারী চক্রের মূলহোতা মো. শামীম হোসেন নাঈম (২১), মো. শান্ত মিয়া (৩৫), মো. সাইদুল ইসলাম (১৮), মো. দুলাল হোসেন (৩৫), রাকিব ইসলাম (২৩), সুমন সরকার (২৭), মিঠুন মিয়া (২৩), মো. সাইফুল ইসলাম মুন্না (২৬) ও মো. লিটন মিয়া ওরফে আকাশ (৩৬)।

র‌্যাব জানায়, তাদের কাছ থেকে নগদ ৫৬ হাজার ৩৬ টাকা, ৬টি স্মার্ট ফোন, ২টি বাটন ফোন, ২টা রুপার চেইন ও রুপার ১টি ব্রেসলেট জব্দ করা হয়। তাদের বাড়ি মাগুরা, ময়মনসিংহ, সিলেট, মুন্সীগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও ঢাকা জেলায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র‌্যাবকে জানায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে বিভিন্নভাবে প্রলুব্ধ ও কৌশলে মোবাইলের মাধ্যমে নারীদের সাথে যৌন কাজে লিপ্ত করার কথা বলে পূর্বপরিকল্পিত স্থানে বা ভবনে নিয়ে যায়। এরপর ভুক্তভোগীদের একটি কক্ষে প্রবেশ করিয়ে তার অশ্লীল চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার হুমকিসহ আটক, নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে আসছিল।

র‌্যাব-৩ সিনিয়র সহকারী পরিচালক স্টাফ অফিসার আরিফুর রহমান বলেন, তাদের নামে ডিএমপির রামপুরা থানার পেনাল কোড আইনে অপহরণ মামলা রয়েছে। তারা ওই মামলার পলাতক আসামি। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ডিএমপির রামপুরা থানায় সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X