কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০১:৩৮ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

শরীরে ‘শয়তান’ ভর করলে চুরি করেন লিটন! 

বামে উদ্ধার করা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার, ডানে গ্রেপ্তার হওয়া লিটন। ছবি : সংগৃহীত
বামে উদ্ধার করা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার, ডানে গ্রেপ্তার হওয়া লিটন। ছবি : সংগৃহীত

ষাটোর্ধ্ব বৃদ্ধাকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগে লিটন (২৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৯ অক্টোবর) মিরপুর ১০ নম্বর এলাকা থেকে লুণ্ঠিত টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুট করা স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেপ্তার লিটন বাসা ভাড়ার নামে ফ্ল্যাটে যান, এরপর ঘরে থাকা নারীদের জিম্মি করে লুট করেন।

মিরপুর মডেল থানার ওসি মো. মহসীন কালবেলাকে এসব তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তার লিটন একজন ধূর্ত প্রতারক। তিনি একসময় সৌদি আরব ছিলেন। কিন্তু সেখানে সুবিধা করতে না পারায় দেশে ফিরে আসেন। এরপর অভিনব প্রতারণা শুরু করেন। তিনি বাসা ভাড়ার নাম করে বিভিন্ন ফ্ল্যাটে যান। সাধারণত যেসব ফ্ল্যাটে পুরুষ থাকেন না, সেসব ফ্ল্যাটকেই টার্গেট করেন। এ বিষয়ে নিশ্চিত হতে তিনি প্রথমে বাসাটিতে কোনো পুরুষ সদস্য আসে কি না তা জানতে যান। এ সময় ঘরে কোনো পুরুষ সদস্য নেই বললে সাথে সাথেই নারীকে মারধর করেন এবং বেঁধে ফেলেন। এরপর নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল নিয়ে পালিয়ে যান। লিটনের দাবি, শরীরে শয়তান ভর করলে তিনি চুরি করেন!

গত ৭ অক্টোবর মিরপুর মডেল থানার কলওয়ালাপাড়ায় একই কায়দায় বাসা ভাড়ার নামে একটি ফ্ল্যাটে যান। সেখানে থাকেন শিরিন মজুমদার (৬৫) নামে এক বৃদ্ধা ও তার ছেলে। তার ছেলে সে সময় বাইরে ছিলেন। এটি নিশ্চিত হওয়ার সাথে সাথেই ওড়না দিয়ে বৃদ্ধার হাত পা বেঁধে স্বর্ণের চেইন, আংটি, নগদ ২৫ হাজার টাকা এবং মোবাইল নিয়ে পালিয়ে যান। তাকে যেন শনাক্ত করা না যায় এই কারণে তিনি যে কাপড় ও ক্যাপ পরে ঢুকেছিলেন পরে সেগুলো পরিবর্তন করে ফেলেন! এ ঘটনায় মামলা দায়েরের পর মিরপুর ১০ থেকে নগদ ২৫ হাজার টাকাসহ লিটনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের গজারিয়া থেকে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। গ্রেপ্তার লিটনের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X