চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

এক ‘ঘুষিতে’ আইসিউতে, অতঃপর মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এক কর্মচারীর ‘ঘুষিতে’ প্রাণ গেছে আরেক কর্মচারীর। নিহত মো. ইলিয়াস ফরেনসিক (মর্গ) বিভাগের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। অভিযুক্ত সমীরণ কান্তি নাথ চমেক মর্গের পরিচ্ছন্ন কর্মী হিসেবে নিয়োজিত। সোমবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. ইলিয়াস।

চমেক সূত্র জানায়, রোববার (৫ নভেম্বর) বিকেলে মো. ইলিয়াস এবং সমীরণ নাথের সাথে বাকবিতণ্ডা হয়। কথাকাটাকাটির একপর্যায়ে ইলয়াসকে ‘ঘুষি’ মারে সমীরণ। এতে ইলিয়াস মাটিতে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ইলিয়াসকে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) হস্তান্তর করা হয়। সর্বশেষ সোমবার ( ৬ নভেম্বর) দুপুরে চমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইলিয়াস।

এ ব্যাপারে জানতে চাইলে চমেক মর্গের ডোম কদম আলী কালবেলাকে বলেন, ‘গতকাল বিকেলে তারা দুই জন মারামারি করেছিল। সমীরণই ভালো জানে কেন সে ইলিয়াসকে মেরেছে।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি-উত্তর) মো. মোখলেছুর রহমান কালবেলাকে বলেন, গতকাল চমেকের দুজন স্টাফের মধ্যে মারামারি হয়। এতে ইলিয়াস নামের একজনকে হাসপাতালে ভর্তি করানো হলে, চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় অভিযুক্ত সমীরণকে গ্রেপ্তার করা হয়েছে। কী বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছে সেটা তদন্তের পরে বলা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১০

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১১

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১২

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৩

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৬

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১৭

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৮

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৯

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

২০
X