কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৬:৪১ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

২০ হাজার টাকার চুক্তিতে ট্রেনে আগুন দিতে গিয়ে ধরা বিএনপি কর্মী

গ্রেপ্তার বাসচালক আল আমিন। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার বাসচালক আল আমিন। ছবি : সংগৃহীত

রাজধানীর কমলাপুরে নারায়ণগঞ্জ ফেরত কমিউটার ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় এক যাত্রীর সহযোগিতায় হাতেনাতে একজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশের কমলাপুর থানা।

গ্রেপ্তারের নাম আল আমিন (২৩)। পেশায় বাসচালক আল আমিন সক্রিয় বিএনপি কর্মী দাবি পুলিশের।

বৃহস্পতিবার বিকেলে কমলাপুরে ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গতকাল বুধবার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি কমলাপুর স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মের ৯ নম্বর লাইনে এসে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর ট্রেনের ২০৭৫ নম্বর বগিতে যাত্রী বেশে থাকা আল আমিন ও তার আরও তিনজনের সহযোগিতায় পেট্রোল ঢেলে বগির ৮টি সিটের ওপর পেট্রোল ছিটিয়ে গ্যাস লাইটার দিয়ে কয়েকবার আগুন ধরানোর চেষ্টা করে। কিন্তু গ্যাস লাইটারে ঠিক মতো কাজ হয়নি। এরইমধ্যে ওই বগিতে ঢাকায় আসা এক যাত্রী নেমে যান। পরে কোনো একটি কারণে তিনি আবার উঠে আগুন লাগাতে দেখেন। পরে ওই যাত্রী চোর চোর চিৎকার করলে আল আমিন ও তার তিন সহযোগি পেট্রোল ভর্তি ব্যাগ ফেলে ট্রেন থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের সহায়তায় রেলওয়ে পুলিশ তাকে আটক করে।

পুলিশ সুপার আনোয়ার বলেন, আটক আল আমিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে সে পেশায় বাসচালক। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি এলাকায়। তার সঙ্গে থাকা তিনজনের মধ্যে অন্যতম ও দলনেতার নাম সোহাগ। সেও বাসের চালক। এই সোহাগই আগুন দেওয়ার জন্য আল আমিনের সঙ্গে ২০ হাজার টাকার চুক্তি করে।

আল আমিন পুলিশকে জানিয়েছে, সে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিত থাকে। পাশাপাশি বাস দিয়ে নেতাকর্মীদের আনা-নেওয়ার দায়িত্ব পালন করে। সোহাগও একইভাবে কাজ করত। তাকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

পুলিশ সুপার আনোয়ার বলেন, পুলিশ সদর দপ্তরের ঘোষণা অনুযায়ী নাশকতাকারীকে গ্রেপ্তারের সাহায্য করায় ওই যাত্রীকে ২০ হাজার টাকা পুরস্কার করা হবে। তবে ওই যাত্রীর নাম পরিচয় প্রকাশ করেনি রেলওয়ে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১০

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১১

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১২

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৩

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৪

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৫

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৬

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৭

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৮

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৯

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

২০
X