কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৪ এএম
অনলাইন সংস্করণ

অণ্ডকোষ চেপে যুবককে হত্যা, মাইক্রোবাস চালক গ্রেপ্তার

হাফিজুল ইসলাম রাজু। ছবি : সংগৃহীত
হাফিজুল ইসলাম রাজু। ছবি : সংগৃহীত

রাজধানীর সার্ক ফোয়ারা সংলগ্ন বোরাক টাওয়ারের সামনে এক মাইক্রোবাস চালকের সঙ্গে হাতাহাতিতে এক যুবকের মৃত্যু হয়েছে। মাইক্রোবাস চালক যুবকের অণ্ডকোষ চেপে ধরে এবং বাম হাতের কব্জিতে কামড় দেয়। এতে ঘটনাস্থলেই জ্ঞান হারায় যুবক। পরে তাকে শহীদ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম হাফিজুল ইসলাম রাজু (৩০)। গ্রামের বাড়ি গাজীপুরের গাছা থানা এলাকায়। ঢাকায় থাকেন তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায়। বসুন্ধরা সিটি শপিং মলের ফ্রিল্যান্ড শপে ম্যানেজার হিসেবে কাজ করতেন তিনি।

হাফিজুল ইসলামের মৃত্যুর ঘটনায় তার বাবা হারুনুর রশীদ বাদি হয়ে তেজগাঁও থানায় মামলা করেছেন। এ মামলায় চালককে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, রাস্তা পারাপারের সময় কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মামলার এজহার সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১টার দিকে সহকর্মী মাহমুদুল হাসান শাওনকে সঙ্গে নিয়ে বসুন্ধরা সিটি শপিং মল থেকে কারওয়ান বাজারের দিকে যাচ্ছিলেন হাফিজুল। বোরাক টাওয়ারের সামনে পৌঁছালে একটি মাইক্রোবাস দ্রুত গতিতে এসে ধাক্কা মারে। তখন হাফিজুল ও তাহার কলিগ প্রাণ বাঁচানোর জন্য গাড়ীর সামনে থেকে কিছুটা সরে যায়। মাইক্রোবাস চালককে বেপরোয়া চালানোর কারণ জিজ্ঞেস করলে হাফিজুল ও তার সহকর্মীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়।

কথা কাটাকাটির এক পর্যায়ে হাফিজুলের অণ্ডকোষ চেপে ধরে এবং বাম হাতের কব্জিতে কামড় দেয় মাইক্রোবাস চালক মুনসুর। ঘটনাস্থলেই জ্ঞান হারায় হাফিজুল। আশপাশের লোকজন এগিয়ে আসলে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মুনসুর। কিন্তু ট্রাফিক পুলিশ ও উপস্থিত লোকজন তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশের একটি টহল টিম এসে মুনসুরকে গ্রেপ্তার করে ও হাফিজুলকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে। হাফিজুলের মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, আড়াই মিনিটে গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১০

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১১

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১২

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১৪

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৫

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৬

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৭

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১৮

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৯

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০
X