সানাউল হক সানী ও জাফর ইকবাল
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০৩:৫২ এএম
আপডেট : ২৭ জুন ২০২৪, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশি গরু-ছাগল বিদেশি বলে বিক্রি করেন সাদেক এগ্রোর ইমরান

‘সাদেক এগ্রো’র আড়ালে বিশাল এক গরু চোরাচালান সিন্ডিকেট গড়ে তুলেছেন মোহাম্মদ ইমরান হোসাইন। ছবি : সংগৃহীত
‘সাদেক এগ্রো’র আড়ালে বিশাল এক গরু চোরাচালান সিন্ডিকেট গড়ে তুলেছেন মোহাম্মদ ইমরান হোসাইন। ছবি : সংগৃহীত

নানা চমকের কারণে বারবার আলোচনায় আসেন ‘সাদেক এগ্রো’ এবং এর মালিক মোহাম্মদ ইমরান হোসাইন। তবে এবার গরুর দাম, আকার বা পুরস্কার নয় বরং আলোচনায় এসছে তার গরু চোরাকারবার। ‘সাদেক এগ্রো’র আড়ালে বিশাল এক গরু চোরাচালান সিন্ডিকেট গড়ে তুলেছেন ইমরান হোসাইন।

ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে চোরাইপথে গরু আনেন মোহাম্মদ ইমরান হোসাইন। শুধু তাই নয়, দেশি গরু-ছাগল বিদেশি বলে বিক্রি করারও প্রমাণ পাওয়া গেছে সাদেক এগ্রোর বিরুদ্ধে।

কালবেলার অনুসন্ধানে ধরা পড়েছে, সম্প্রতি ছাগলকাণ্ডের আলোচিত সেই ছাগলটি দেশীয় জাতের। ওই ছাগলটি যশোরের একটি বাজার থেকে মাস দুয়েক আগে ১ লাখ টাকায় আনে সাদেক এগ্রো। তবে ঈদ সামনে রেখে সেটি বিদেশি ব্রিটল জাতের ছাগল বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করেন ইমরান হোসাইন।

এরপর ছাগলটির দাম নির্ধারণ করা হয় ১৫ লাখ টাকা, যেটি ক্রয় করেন আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউরপুত্র মুশফিকুর রহমান ইফাত। সাদেক এগ্রোর ইনচার্জ মো. শরীফও যশোর থেকে ছাগল আনার এ তথ্য স্বীকার করেছেন।

ইমরান হোসাইনের প্রতারণার বিষয়ে বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ হাবিব মোল্লা কালবেলাকে বলেন, ‘ইমরান একজন মাফিয়া। তিনি কারও কথা শোনেন না। তিনি ডেইরি ফারমার না, ব্রোকার। গরু বেচাকেনা করেন। ঈদের আগে গরু কিনে বিক্রি করেন। তিনি খামারিদের ক্ষতি করছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X