নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নজরুল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরে তালা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরে তালা দিয়েছেন খেলোয়াড়রা। ছবি : কালবেলা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরে তালা দিয়েছেন খেলোয়াড়রা। ছবি : কালবেলা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরে তালা দিয়েছেন খেলোয়াড়রা। রোববার (৮ সেপ্টেম্বর) মাঠ সংস্কারের নামে দীর্ঘসূত্রিতা-অনিয়ম, নিয়মিত টুর্নামেন্ট আয়োজনে অনাগ্রহ এবং বাজেট থাকার পরও প্রয়োজনীয় সরঞ্জামের অপ্রতুলতার অভিযোগ নিয়ে খেলোয়াড়রা শারীরিক শিক্ষা দপ্তরে যান। এ সময় অফিস চলাকালীন সময়েও দপ্তরে কেউ না থাকায় দপ্তরটির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন খেলোয়াড়রা।

বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী হুমায়ুন কবির বলেন, আমাদের কিছু দাবি নিয়ে শারীরিক শিক্ষা দপ্তরে গিয়েছিলাম । কিন্তু দুঃখের বিষয় আমরা অফিসে কাউকে পাইনি। বিভিন্ন মাধ্যমে অতিরিক্ত পরিচালক মো. জিয়া উদ্দিন মন্ডলকে কয়েকবার ফোন দেওয়ার পরেও উনি দপ্তরে আসেননি। তাই আমরা দপ্তরে তালা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আইন বিভাগের শিক্ষার্থী সানোয়ার রাব্বি বলেন, বিশ্ববিদ্যালয়ে গত ৫ বছরেও আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট আয়োজন হয়নি। গতবছর ছেলেদের আন্তঃঅনুষদ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল এবং প্রমিলা দলের খেলা শেষ হওয়ার পরও পুরস্কার বিতরণ হয়নি। এছাড়াও মাঠ সংস্কারের নামে অনুপযোগী বালু ও মাটি ফেলে মাঠের অবস্থা খেলার জন্য বিপদজনক করে তুলেছে।

এদিকে গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরকে শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক পদে বদলি করা হয়। তবে অসুস্থতাজনিত কারণে ছুটিতে থাকায় তিনি এখনো দায়িত্বে যোগদান করেননি বলে জানা গেছে। এছাড়াও দপ্তরটির অতিরিক্ত পরিচালক মো. জিয়া উদ্দিন মন্ডলকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

শারীরিক শিক্ষা দপ্তরের উপপরিচালক শাহ্ মো. নাজমুল হাসান বলেন, আমি দুদিনের ছুটিতে আছি, এ কারণে অফিসে ছিলাম না। খেলোয়াড়দের যেসব দাবি যেমন, মাঠের পরিস্থিতি ভালো না, সরঞ্জামের অভাব আছে এগুলো আমরাও অনুভব করি। এছাড়াও নতুন দপ্তর প্রধান দায়িত্ব পেয়েছেন। খেলোয়াড়দের দাবিগুলো নিয়ে বসে সমাধান করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ইশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১০

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১১

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১২

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১৩

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১৪

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১৬

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৭

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৮

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৯

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

২০
X