কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

স্বামী তালাক দেওয়ার ২ ঘণ্টা পর পরকীয়া প্রেমিককে বিয়ে

স্বামী তালাক দেওয়ার ২ ঘণ্টা পর পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন ওই নারী। ছবি : সংগৃহীত
স্বামী তালাক দেওয়ার ২ ঘণ্টা পর পরকীয়া প্রেমিককে বিয়ে করেছেন ওই নারী। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বামী তালাক দেওয়ার ২ ঘণ্টা পর পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ জুন) উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, তিন বছর আগে হিরণ গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে খায়রুল মোল্লার সঙ্গে পাশের চিতশী গ্রামের তরুণীর (২৫) বিয়ে হয়। বিয়ের দেড় বছর পর তাদের একটি ছেলে হয়। বিয়ের পর থেকেই ওই নারীর স্বামী খায়রুল মোল্লা জীবিকার প্রয়োজনে মাঝেমধ্যেই বাড়ির বাইরে থাকতেন। এ সুযোগে খায়রুলের স্ত্রী একই গ্রামের আক্তার শেখের ছেলে হাসিব শেখের (২৫) সঙ্গে পরকীয়ায় জড়ায়।

মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাতে হাসিব শেখ গোপনে ওই নারীর ঘরে এলে বাড়ির লোকজন টের পেয়ে দুজনকে আটক করে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখে। বুধবার বিকেলে খায়রুলের বাড়িতে এক সালিশ বৈঠকে এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্যদের চাপে খায়রুল তার স্ত্রীকে তালাক দিতে বাধ্য হয়। তালাকের ২ ঘণ্টা পর ঘাঘর বাজারে বসে ৪ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে হাসিব শেখ ও ওই নারী বিয়ে করেন।

হাসিব শেখ ও ওই নারী বলেন, এ বিয়েতে খুশি আমরা। আমরা সুখী দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।

সুপ্রিম কোর্টের আইনজীবী খান চমন-ই-এলাহী বলেন, এভাবে তালাক দেওয়ার ২ ঘণ্টা পর বিয়ে দেওয়া আমার জানা মতে শরিয়ত ও আইনসম্মত হয়নি। এ ধরনের সালিশ দরবার যারা করেন তাদের আইনের আওতায় আনা উচিত।

উদীচী শিল্পীগোষ্ঠী কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক রতন সেন কংকন বলেন, নারী-শিশু নির্যাতন, ধর্ষণ, খুনসহ বিভিন্ন ধরনের সালিশ অযোগ্য অপরাধও এখন কোটালীপাড়ায় ফয়সালা হচ্ছে। এসব ঘটনায় ভুক্তভোগী সঠিক বিচার পায় না বলে আমি মনে করি। তাই এ ধরনের সালিশ অযোগ্য অপরাধ যেসব জনপ্রতিনিধি বা রাজনৈতিক ব্যক্তিরা সমাধান করেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিন পরিবহনের বাস দুর্ঘটনা: আইনজীবীকে ক্ষতিপূরণ দিতে রুল

‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে’

খুদে ভক্তের চুক্তিপত্রে স্বাক্ষর, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি!

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ

ইউজিসিতে আরও ৩ সদস্য নিয়োগ

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণ

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলায় তেহরানের প্রতিক্রিয়া

ইউজিসির ৩ সদস্যকে অব্যাহতি

১৮১৮ সালের ম্যাগনেট জাতীয় লোহার পিলার উদ্ধার

১০

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় স্পেনের নিন্দা

১১

বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর আরও এক নতুন ইতিহাস

১২

মেয়াদ বাড়ল ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের, বিজয়ীদের পুরস্কার দিল এসিআই

১৩

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল

১৪

নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

১৫

বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবি, কক্ষে তালা দিয়ে বিক্ষোভ

১৬

শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান

১৭

ডিপজলের বিরুদ্ধে মামলা 

১৮

ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

ফোক স্টুডিও বাংলায় কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’

২০
X