নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কাওয়ালির সুরে মুখর নজরুল বিশ্ববিদ্যালয়

‘দ্রোহের গান ও কাওয়ালি সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। ছবি : কালবেলা
‘দ্রোহের গান ও কাওয়ালি সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ও ভারতীয় আধিপত‍্যবাদের বিরুদ্ধে ‘দ্রোহের গান ও কাওয়ালি সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে।

রোববার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মুক্তমঞ্চে সন্ধ্যায় শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে এ আয়োজন। রাজশাহী থেকে আসা শিল্পীগোষ্ঠী ‘রুহানী রং’ এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় কাওয়ালি, গান, অভিনয়, একক কবিতায় মেতে ওঠেন শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, জুলাই বিপ্লবের চেতনাকে ধরে রেখে শহীদদের স্মরণ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দ্রোহের গান ও কাওয়ালি সন্ধ্যার আয়োজন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শুভাকাঙ্ক্ষীসহ পরিচিতজনরা এই আয়োজনে অংশগ্রহণ করেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় যাবতীয় আয়োজন সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠান উপভোগ করতে আসা শিক্ষার্থী সিফাত জানান, অনেক দিন ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় নীরব-নিস্তব্ধতায় ছেয়ে গেছিল ক্যাম্পাস। কাওয়ালি সন্ধ্যার মাধ্যমে এ নিস্তব্ধ ক্যাম্পাসে প্রাণের সঞ্চার হয়েছে। জুলাই বিপ্লবের চেতনাকে জাগ্রত রাখতে এ ধরনের অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আয়োজন করা প্রয়োজন।

আয়োজনে ছিলেন বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেকেপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১০

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১১

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১২

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৩

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৪

ইতিহাসের এই দিনে

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৭

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৮

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৯

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

২০
X