ইবি প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

উপাচার্য নিয়োগের দাবিতে ফের সড়ক অবরোধ ইবি শিক্ষার্থীদের

উপাচার্যের দাবিতে দ্বিতীয় দিনের মতো কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের। ছবি : কালবেলা
উপাচার্যের দাবিতে দ্বিতীয় দিনের মতো কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের। ছবি : কালবেলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য নিয়োগের দাবিতে ফের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (২১ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ১ ঘণ্টা কর্মসূচি পালন করেন তারা।

এর আগে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এসে অবরোধ গড়ে তোলেন শিক্ষার্থীরা।

এ সময় তারা ‘ভিসি ভিসি ভিসি চাই, ইবিতে ভিসি চাই’, ‘সবাই যখন স্বর্গে, ইবি কেন মর্গে’, ‘ভিসি নিয়ে নয়-ছয়, আর নয় আর নয়’, ‘ঢাবি রাবি ভিসি পায়, ইবি কেন পিছিয়ে যায়’ প্রভৃতি স্লোগান দেন।

আন্দোলনে বক্তারা বলেন, দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হলেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়ে এখনো উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি। উপাচার্য না থাকায় ক্যাম্পাসের শিক্ষাকার্যক্রম দীর্ঘদিন ধরে ব্যাহত রয়েছে। সেশনটজট ও একাডেমিক স্থবিরতায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। আমরা গতকাল ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি। এর মধ্যে উপাচার্য নিয়োগ দিতে হবে। নতুবা আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।

এ সময় শিক্ষার্থীরা অতীতে দুর্নীতির রেকর্ড আছে এবং দলীয় এজেন্ডা বাস্তবায়নকারী কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে সতর্ক করেন। এমন কাউকে উপচার্য নিয়োগ দেওয়া হলে ক্যাম্পাসে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে পুনরায় হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

প্রসঙ্গত, এর আগে গত ১৪ ও ১৮ সেপ্টেম্বর দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রধান ফটকের সামনে ছাত্র সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে শুক্রবার ৪৮ ঘণ্টার মধ্যে উপাচার্য নিয়োগের আলটিমেটাম দিয়ে আধাঘণ্টা ধরে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের পরিচালক মাহাবুব আলম মৃদুলের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে দেশব্যাপী দোয়া-মোনাজাত

টি-টোয়েন্টি বিশ্বকাপ সংকট / বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি দিল পিসিবি

ধানুশ ম্রুনালের তালিকার কততম প্রেমিক?

ঘুষ নিয়ে সরকারি কর্মকর্তার সঙ্গে মারামারি

যুদ্ধাপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রথম আসামির আত্মসমর্পণ

সেনাপ্রধানের সঙ্গে ইতালি প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাবার কোলে এই ছোট্ট মেয়েটি এক নায়কের স্ত্রী; চিনতে পারছেন?

বহিষ্কারের হুমকি পেয়েও মাঠে থাকার ঘোষণা এক প্রার্থীর

নির্বাচনে ‘সহজ আসন’ কম, সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী ৩১ কেন্দ্রে

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১০

শাকসু স্থগিত হওয়ায় ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক 

১১

যশোরে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, দুটিতে বিদ্রোহী

১২

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোনটি কিনবেন?

১৩

স্বর্ণের দাম দুনিয়ার সব রেকর্ড ছাড়াল

১৪

আজ ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৫

কিংবদন্তি অভিনেতা ব্রুস লিয়াং সিউ-লাং আর নেই

১৬

ময়মনসিংহে সরে দাঁড়ালেন ১৯ জন, ভোটে লড়বেন ৬৭ প্রার্থী

১৭

দুই নেতার ব্যক্তিগত মেসেজ ফাঁস করে দিলেন ট্রাম্প

১৮

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে পোস্টাল ভোটবিষয়ক মতবিনিময়

১৯

পার্টটাইম চাকরি দেবে এসএমসি

২০
X