খুলনা ব্যুরো
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ এএম
অনলাইন সংস্করণ

খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী বকুলকে শোকজ

রকিবুল ইসলাম বকুল। ছবি : সংগৃহীত
রকিবুল ইসলাম বকুল। ছবি : সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) খুলনা-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. বুলবুল আহমেদ স্বাক্ষরিত নোটিশ প্রদান করা হয়।

নোটিশে, খুলনার যুগ্ম জেলা ও দায়রা জজ, তৃতীয় আদালতে আগামী ১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় নিজে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, আপনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা-১০১, খুলনা-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) দৌলতপুর ও খালিশপুর অঞ্চলে অনধিক তিনটি মাইক ব্যবহরের অনুমতি থাকলেও তা মানা হচ্ছে না। প্রতিটি গাড়িতে একটি হর্ন ব্যবহারের আইন থাকলেও তা অনুসরণ না করে দুটি হর্ন ব্যবহার করা হচ্ছে।

বিএল কলেজের সামনে খুলনা-যশোর মহাসড়কে সিটি করপোরেশনের বিলবোর্ড ব্যবহার করা হচ্ছে এবং কালার পিভিসি ব্যবহার করা হচ্ছে। ফেস্টুন ১৮ ইঞ্চি/২৪ ইঞ্চি ব্যবহারের উল্লেখ থাকলেও তা মানছেন না।

প্রসঙ্গত, খুলনা-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রতিনিধি মো. ইকবাল হোসেন এ সংক্রান্ত অভিযোগ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X