কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০১:১৪ পিএম
আপডেট : ২৮ মে ২০২৫, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের AI বিষয়ক সমঝোতা স্মারক

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের AI FOR FUTURE LEADERS সেমিনার অনুষ্ঠিত। ছবি : সৌজন্য
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের AI FOR FUTURE LEADERS সেমিনার অনুষ্ঠিত। ছবি : সৌজন্য

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের উদ্যোগে ‘AI for Future Leaders’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ও্রই সেমিনারে Keynote Speaker হিসেবে উপস্থিত ছিলেন NetCom Global Bangladesh limited-এর কান্ট্রি হেড আবদুল্লাহ আল মামুন ও ফাহমিদুল আলম।

মঙ্গলবার (২৭ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের চিফ একাডেমিক অ্যাডভাইজর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার, সিএসই বিভাগের শিক্ষকসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও কো-অর্ডিনেটররা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম তার বক্তব্যে সেমিনারের গুরুত্বসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুষ্ঠানের Keynote স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের চিফ একাডেমিক অ্যাডভাইজর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম তিনি তার বক্তব্যে AI নিয়ে কাজের প্রতি শিক্ষার্থীদের অনুপ্রেরণা প্রদান করেন এবং জীবনকে নতুনভাবে শুরুর তাগিদ দেন। প্রথম পর্বে স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সিএসই বিভাগের চেয়ারম্যান শারমিন আকতার। তিনি ক্যারিয়ার গঠনে AI এর গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন।

সেমিনারের দ্বিতীয় পর্বে NetCom Learning Global Bangladesh limited এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য এবং AI বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়। সিএসই বিভাগের চেয়ারম্যানের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত: আপিল বিভাগ

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১১

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১২

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৩

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৪

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৫

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৭

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৮

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৯

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

২০
X