জবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

জবিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

জবিতে বৃক্ষরোপণ কর্মসূচি। ছবি : কালবেলা
জবিতে বৃক্ষরোপণ কর্মসূচি। ছবি : কালবেলা

প্লাস্টিক দূষণ বন্ধ করি এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের আয়োজনে র‍্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন তারা।

উদ্বোধনী বক্তৃতায় কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. লোকমান হোসেইন বলেন, বিশ্বব্যাপী বিভিন্ন যুদ্ধ, সহিংসতা ও বিস্ফোরণ আমাদের পরিবেশে গুরুতর দূষণ ঘটাচ্ছে, যা জলবায়ু সংকটকে আরও ত্বরান্বিত করছে। তাই এসব বৈশ্বিক দুর্যোগ থেকে আমাদের পরিবেশকে রক্ষা করতে এখনই প্রয়োজন সম্মিলিত সচেতনতা ও কার্যকর পদক্ষেপ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মল হক বলেন, জলবায়ু পরিবর্তন এবং দূষণের ফলে যে পরিবেশগত সংকট তৈরি হয়েছে, তা থেকে উত্তরণের জন্য আমাদের সম্মিলিত প্রয়াস জরুরি। বিশেষ করে প্লাস্টিক দূষণ রোধে সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৃক্ষরোপণ কমিটির আহ্বায়ক ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন বলেন, পরিবেশ রক্ষা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে গাছ লাগানোর বিকল্প নেই। প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে গাছ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় অবদান রাখা।

ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের বলেন, পরিবেশের প্রতিটি উপাদান একে অপরের সাথে আন্তঃসংযুক্ত। একটি উপাদানের ক্ষতি করলে তার প্রভাব পুরো পরিবেশে পড়ে। প্লাস্টিক সম্পূর্ণরূপে বন্ধ করা সম্ভব না হলেও এর ব্যবস্থাপনায় আমাদের আরও যত্নবান হতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X