কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

স্টেট ইউনিভার্সিটির নতুন ভিসি অধ্যাপক আখতার হোসেন খান

ড. মো. আখতার হোসেন খান। ছবি : সৌজন্য
ড. মো. আখতার হোসেন খান। ছবি : সৌজন্য

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (SUB) ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে সরকারিভাবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান।

প্রফেসর ড. মো. আখতার হোসেন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের গ্রেড-১ পদমর্যাদার একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনের শুরুতে তিনি কুমিল্লার মুরাদনগর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে প্রথম শ্রেণিতে অনার্স এবং প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রের কানসাস স্টেট ইউনিভার্সিটিতে গমন করেন, যেখানে তিনি পিএইচডি ও পোস্ট-ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন। সেখানে অধ্যয়নকালে তিনি নীল ও ফ্লোরেন্স ই. মোরহাউস গ্র্যাজুয়েট স্কলারশিপ, রস্কো এলিস জুনিয়র গ্র্যাজুয়েট স্কলারশিপসহ একাধিক আন্তর্জাতিক স্কলারশিপ অর্জন করেন। পাশাপাশি তিনি কানসাস স্টেট ইউনিভার্সিটির ছাত্র সংসদের গ্র্যাজুয়েট সিনেটর, আন্তর্জাতিক সমন্বয় পরিষদের ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং ইসলামিক সেন্টার অব ম্যানহাটনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

দেশে ফিরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ২০১৭ সালে গ্রেড-১ পদে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান, জীববিজ্ঞান অনুষদের ডিন এবং আমর একুশে হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং টানা দুই মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (DUTA) সহসভাপতি হিসেবে নির্বাচিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১০

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১১

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১২

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৩

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৪

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৫

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৬

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৭

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৮

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৯

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

২০
X